৯ দিনে ইজরায়েলি হামলায় নিহত কত? সরকারিভাবে জানাল খামেনি সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপরে ক্রমাগত আক্রমণের তেজ বাড়াচ্ছে ইজরায়েল। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের অপারেশন রাইজিং লায়ন ভয়াবহ আকার নিয়েছে। ইরানে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৩০ জন। আহতের সংখ্যা প্রায় ৩৫০০ জন। ইরানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

গত ১৩ জুন থেকে ইরান-ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত অব্যাহত। উভয় দেশই একে অপরের ওপর বোমা নিক্ষেপ করছে। ছুঁড়ছে মিসাইলও। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। সঙ্ঘাত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪৩০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইরান।

গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান ও মিসাইল হামলা চালাচ্ছে ইজরায়েল। জবাব দিয়েছে ইরানও। তেহরানও তেলআবিবসহ ইজরায়েলের বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রবিবার ইরানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, হামলায় কম করে ২২৪ জন নিহত হয়েছে। বেসরকারিভাবে নিহতের সংখ্যা ৬৫৭ ছাড়িয়ে গিয়েছে বলে আগেই জানানো হয়েছিল। শনিবার সরকারি হিসেব দেওয়া হয়েছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে সঙ্ঘাতের জেরে অন্যান্য একাধিক দেশের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইজরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে বদল আনছে ইরান। জানা গিয়েছে, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার বদলে উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই হামলায় ইজরায়েলের সামরিক ক্ষেত্রগুলোকে টার্গেট করছে ইরান।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা ইজরায়েল। এমনটাই দাবি করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা নষ্ট করতেই ইজরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি। ইরানের ওপরে ইজরায়েলের হামলা গুণ্ডামি বলেও কটাক্ষ করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]