Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রাফায় ভয়াবহ হামলা ইজরায়েলের, নিহত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে চলছে প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে লাগাতার আক্রমণের ফলে বহু একাধিক জীবনহানি হয়েছে।  মঙ্গলবার ফের  রাফা শহরের পশ্চিমে একটি বাস্তুচ্যুত শিবিরে হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর তাতে প্রাণ হারালেন  অন্তত ২১ জন।

এই ঘটনা প্রসঙ্গে  হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার এক কর্মকর্তা জানিয়েছেন, রাফার পশ্চিমে এই বাস্তুহারা বাসিন্দাদের তাঁবু ছিল। মঙ্গলবার সেই তাঁবু লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল বাহিনী । এরফলে আহত হয়েছেন বহু মানুষ। রাফায় দু’সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইজরায়েল। রবিবার রাতে রাফার তাল আল-সুলতান শরণার্থী শিবিরে ইজরায়েলি বাহিনী হামলা চালিয়েছিল। আর তাতে প্রাণ হারান প্রায় ৪৫ জন। এই ঘটনার পর  ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর সমালোচনা করেছেন। একথায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে ফের রাফায় হামলা চালাল ইজরায়েল বাহিনী।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে বলি হয়েছে ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩২০ জন সেনা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু।

গাজায় ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার

গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী হামলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার

গাজার হাসপাতাল চত্বরে ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় সাংবাদিক-সহ নিহত ৫০

হামাসের ফাঁদে নিহত ইজরায়েলের ৪ সেনা

ইজরায়েলে বোমার রফতানি স্থগিত যুক্তরাষ্ট্রে’র

হামাসকে পাল্টা জবাব ইজরায়েলের, রাফায় ভয়াবহ হামলা, নিহত ১৯

ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ গোয়েন্দা কর্তা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00