নিজস্ব প্রতিনিধি: গুরু পূর্ণিমায় খুলতে চলেছে ভাগ্য। আগামী বৃহস্পতিবার থেকে কয়েকটি রাশির ভাগ্যে শুরু হতে চলেছে সোনালী অধ্যায়। বিরল কিছু কাকতালীয় ঘটনা এই সময়ে ঘটতে চলেছে। জীবনে বিশাল উন্নতির সম্মুখীন হবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার। আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত। এই বছর ১০ জুলাই গুরু পূর্ণিমা পালন হচ্ছে। এই দিনেই গুরুকে সম্মান জানানোর দিন। সকল শিষ্যদের গুরুকে প্রণাম জানানো উচিত। মহর্ষি জন্মদিনের হিসেবে গুরু পূর্ণিমা পালন করা হয়ে থাকে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গুরু পূর্ণিমা বিশেষ গুরুত্ব মেনে চলে। তবে চলতি বছরের গুরু পূর্ণিমা অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। তার কারণ বহু বছর পর গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার। ঐদিন ইন্দ্র যোগ এবং বৈদৃথি যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতিবার এই দুটি যোগ একসঙ্গে তৈরি হওয়ায় আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। এই সময়ে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে জেনে নিন।
বৃষ: ভাগ্য খুলতে পেরেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতিবার যে দুটি যোগ তৈরি হচ্ছে, সেটি বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত ভাল। এই সময়ে তারা নতুন চাকরি পেতে পারেন। আবার আর্থিকভাবে সাফল্য আসতে পারে। এই সময় সমস্ত যোগ অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। জীবনে আর্থিক পরিস্থিতি সুন্দর হতে চলেছে।
সিংহ: এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও গুরু পূর্ণিমার দিন অত্যন্ত শুভ। এই সময় তারা চাকরিতে উন্নতি করতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আটকে থাকা কাজ এই সময়ে সফল হতে পারে বলে জানা যাচ্ছে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনের উন্নতি আসবে। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে লাভবান হতে পারেন।
কুম্ভ: এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কাকতালীয়ভাবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ঘটনা ঘটবে। এই সময় তাদের ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে।