নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিজ্ঞান সূর্যকে নক্ষত্র হিসেবে ঘোষণা করল জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য কিন্তু গ্রহ। তাই গ্রহের রাজা সূর্য যখন রাশি পরিবর্তন করে তখন এর প্রভাব প্রতিটি রাশির ওপরেই পড়ে।
চলতি বছরের ১৫ জুন সূর্য বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর প্রায় এক মাস সেখানেই অবস্থান করবে। এই গোচরের সময় মিথুন রাশিতে সূর্য, বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এর ফলে অনেক রাশির উপরে প্রভাব পড়বে। আসুন জেনে নিই সূর্যের এই গোচরে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন।
তুলা রাশি
এই গোচরের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা লাভ করবেন। নতুন ব্যবসা শুরু করার ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন উৎস খুলবে। মানসিক ও শারীরিক চাপ থেকে নিষ্কৃতি পাবেন। বৈবাহিক জীবনের সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করবেন।
ধনু রাশি
ধনু রাশি জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্যের এই গোচর তাদের জন্য সাফল্যের ইঙ্গিতবাদী। ব্যবসায় এবং কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা প্রবল। সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ মনোরম থাকবে। সহকর্মী এবং উর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, পুরনো কোনও সমস্যা থাকলে তা এবার মিটে যাবে।
কুম্ভ রাশি
সূর্যের গোচর কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। ভাগ্য আপনার সহায় হবে, মুলতুবি থাকা কাজ শেষ হবে। কর্মজীবনে অগ্রগতির লক্ষণ, পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। বিবাহিত জীবন আনন্দময় হবে। পুরনো বিরোধের মীমাংসা হবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে কিছু সতর্কতা প্রয়োজন।