নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে শুরু হয়েছে করোনাতঙ্ক! ফের ২০২০-২০২১ সালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। ইতিমধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনি আক্রান্তের সংখ্যা। রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউই। বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৩৩ জন। মারা গিয়েছে অনেকে। ২৪ ঘন্টায় একাধিক রোগী করোনায় আক্রান্ত হয়ে হাস পাতালে ভর্তি হচ্ছে। জানা গিয়েছে, করোনার দুটি নতুন ভ্যারিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে। যেগুলি চিন, হংকং, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও প্রভাব বিস্তার করেছে। ইতিমধ্যেই বলিউডে অনেক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। শোনা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন সোনাক্ষী সিনহাও? কারণ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।
কিন্তু সৌভাগ্যবশত নায়িকার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রাম স্টোরিজে তাঁর পরীক্ষার রিপোর্টের একটি কপি শেয়ার করেছেন, যেখানে তিনি “নেগেটিভ” শব্দটিকে গোল করে সুসংবাদটি তুলে ধরেছেন। এর আগে, অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রীকে কাশতে দেখা গিয়েছে। এবং গরম জলে অভিনেত্রীকে ভাব নিতে দেখা গিয়েছে। সোনাক্ষী কাশি দিলে, জাহির তাঁর সঙ্গে মজা করছিলেন। এই ভিডিওতে ভক্তরাও মজার প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি অভিনেত্রীর জন্যে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে আপাতত স্বস্তি। অভিনেত্রীর কিছু হয়নি। তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতবছর ২৩ জুন জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। এবং বিয়ের পর তিনি জাহিরের সঙ্গে সাত বছর সম্পর্কের কথা নিশ্চিত করেন।
এমনকী যেদিন জাহিরের সঙ্গে তাঁর প্রেম শুরু হয় সেই দিনেই তিনি জাহিরকে বিয়ে করেন। হিন্দু হয়ে মুসলিমকে বিবাহ করার জন্যে অভিনেত্রীকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু কোনও কটাক্ষকে পাত্তা না দিয়ে দিব্য সংসার করছেন তারকা যুগল। তবে বিয়ের পর অভিনেত্রী তাঁর ধর্ম পরিবর্তন করেননি। কাজের ক্ষেত্রে, সোনাক্ষী সামান খান অভিনীত “দাবাং” দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, এরপর তাকে “রাউডি রাঠোর”, “কলঙ্ক”, “সন অফ সর্দার”, “দাবাং ২”, “আকিরা” এবং “ডাবল এক্সএল” এর মতো ছবিতে দেখা গিয়েছিল। তার আসন্ন ছবি “নিকিতা রায়”, যা তার ভাই কুশ এস সিনহা পরিচালিত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল এবং সুহেল নায়ার।