‘রং চড়িয়ে যুদ্ধের খবর পরিবেশন বন্ধ করুন’, ভারতীয় মিডিয়াকে সমালোচনা সোনাক্ষীর

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সামরিক অভিযানের চাঞ্চল্যকর কভারেজের জন্যে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেলগুলির তীব্র সমালোচনা করলেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সামরিক অভিযানের চাঞ্চল্যকর কভারেজের জন্যে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেলগুলির তীব্র সমালোচনা করলেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর মতে, নাটকীয়ভাবে দেখানো হচ্ছে পাকিস্তানের উপর ভারতের সামরিক অভিযান। এই কারণেই সংবাদ চ্যানেলগুলির উপর ক্ষিপ্ত সোনাক্ষী। শুক্রবার (৯ মে) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, অভিনেত্রী জানিয়েছেন যে, দেশের এমন যুদ্ধ উত্তেজনা পরিস্থিতিতে তথ্য দেওয়ার থেকে বেশি নাটক করছে সংবাদ চ্যানেলগুলি। গতকাল তথা বৃহস্পতিবার (৮ মে) গুজরাত, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীর সহ বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এরপরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়ে গিয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পাকিস্তানের ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র, মিসাইলকে নিষ্ক্রিয় করেছে। এরপর আজ ৯ মে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে মিডিয়া আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে একটি সরকারী নোটিশ দিয়েছে। যেখানে বলা হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা অভিযান এবং সৈন্যদের গতিবিধির রিয়েল-টাইম যেন কোনভাবেই সংবাদমাধ্যম কভারেজ না করে।

এরপরেই পোস্টটির প্রতিক্রিয়ায় সোনাক্ষী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমাদের সংবাদ চ্যানেলগুলি একটা রসিকতা! সঞ্চালকদের অতিরিক্ত নাটকীয় দৃশ্য এবং শব্দ প্রভাব, চিৎকার দেখে আমি ক্লান্ত! আপনারা এত নাটক না করে, সঠিক কাজ করুন। যেমনটা তথ্য পাচ্ছেন, ঠিক তেমনটাই প্রকাশ করুন। বাড়তি কথা বলবেন না। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তোলা এবং ঈশ্বরের দোহাই দিয়ে উদ্বিগ্ন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা বন্ধ করুন। মানুষ কেবল সঠিক তথ্য জানতে চায়। সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।” আজ কার্গিল যুদ্ধ, ২৬/১১ মুম্বই হামলা এবং কান্দাহার ছিনতাইয়ের মতো অতীতের ঘটনাগুলি উল্লেখ করে সরকারি পরামর্শে সতর্ক করা হয়েছে যে, অকাল বা যাচাই না করে কোনও তথ্য দেবেন না। যা সেনাদের জীবনকে বিপন্ন করতে পারে।মন্ত্রণালয় সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতা, সংবেদনশীলতা এবং সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী শিবিরে ধ্বংসলীলা চালিয়েছিল। এরপর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নেয়।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

বিয়ের ১ বছরের মধ্যে মা হতে চলেছেন সোনাক্ষী, গর্ভবতী প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

‘স্পষ্ট অনুভব করলাম আমাকে কেউ চেপে ধরেছে’, নিজের বাড়িতেই ভূতের খপ্পরে সোনাক্ষী

জ্বর-সর্দিতে কাবু সোনাক্ষী, তবে কী করোনায় আক্রান্ত অভিনেত্রী?

‘তোমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে’, ট্রোলারকে উচিত শিক্ষা দিলেন স্পষ্টভাষী সোনাক্ষী সিনহা

বিয়ে হয়েছে মাত্র ৪ মাস, মা হতে চলেছেন নাকি সোনাক্ষী, গুঞ্জন নেটমহলে

ধর্মের ভেদাভেদ ভুলে বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম গণেশ পুজো সোনাক্ষীর

জাহিরের নির্মীয়মাণ প্রকল্প থেকে ‘বিরাট অ্যাপার্টমেন্ট’ কিনলেন সোনাক্ষী সিনহা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]