‘কোয়াক কোয়াক’ মজার ভঙ্গিতে মীরাকে উস্কানি শাহিদের

Share:

নিজস্ব প্রতিনিধি :  আদর্শ দম্পত্তির মধ্যে সর্বদা শিরোনামে থাকা অন্যতম জুটি হল শাহিদ কাপুর ও মীরা রাজপুত। মীরার সঙ্গে দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন শাহিদের। তাঁদের দুই সন্তানও রয়েছে। মেয়ে মিশা এবং ছেলে জেইন কাপুর। ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলে না শাহিদ। মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আদুরে মুহূর্ত। এবারও ছুটি কাটাতে গিয়ে পরিবারের সঙ্গে কাটানো সময় ভাগ করে নিলেন শাহিদ।

২০২৪ সালে শাহিদের রোমান্টিক কমেডি ফিল্ম, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সফল ছবি হিসেবে পরিচিতি পেয়েছে। দর্শকদের কাছে বিপুল পরিমাণ সাড়া পেয়েছে শাহিদ। এরপরেই সপরিবারে ছুটি কাটাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তবে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সেই ছবি। এবারও তাঁর ব্যাতিক্রম হয় নি। স্ত্রী মীরার সঙ্গে মজার মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেতা।

রবিবার (৪ আগস্ট), অভিনেতা তার স্ত্রীর সঙ্গে মজার একটি সেলফি তুলেছেন। বেশ মজার পোজ দিয়েছে শাহিদ। জিভ বের করে মজার ভঙ্গি করে চেয়ে আছেন অভিনেতা।আবার ক্যাপশনেও লিখেছেন ‘কোয়াক কোয়াক’ অন্যদিকে হাতে স্মার্ট ওয়াচ, কালো চশমার ভেতর থেকে আড়চোখে চেয়ে আছেন মিরা। এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত শাহিদ-মীরার বিয়ে মূলত অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। প্রথমবার দেখেই মীরাকে পছন্দ হয়েছিল শাহিদ কাপুরের। তবে শাহিদকে হ্যাঁ বলতে প্রায় ৬মাস সময় নিয়েছিলেন মীরা। শাহিদ-মীরার বয়সের পার্থক্য প্রায় ১৩ বছর। এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয় নি তাঁদেরকে। কোন সমালোচনাকেই পাত্তা না দিয়ে দিব্যি সংসার করছে দম্পত্তি যুগল। শাহিদকে শেষ দেখা গিয়েছিল কৃতি শ্যাননের সঙ্গে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ ছবিতে। শাহিদ এখন ব্যস্ত তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ছবি ‘দেবা’ নিয়ে। খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে।

মাত্র ১৮ বছর বয়সেই রেকর্ড! ‘ডক্টরেট ডিগ্রি’ পেলেন কিশোরী অভিনেত্রী রিভা

৫৮ বছর বয়সী পাকিস্তানি মওলানাকে বিয়েতে রাজি রাখি সাওয়ান্ত, বিনিময়ে যা চাইলেন….

ছত্তিশগড়ে ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা পাচ্ছেন সানি লিওন! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

‘নাতি-নাতনিদের মাথা খাচ্ছি’ কেন এমন বললেন শাহিদের বাবা পঙ্কজ কপূর ?

বৃদ্ধকে ধাক্কা মেরে সরালেন শাহরুখ! ‘ঔদ্ধত্য’ বলে তীব্র সমালোচনা নেট নাগরিকদের

ছেলের হাতে দায়িত্ব তুলে দিয়ে কী অবসর নিচ্ছেন আমির ?

‘আমিই ঝড়’ একান্তে সময় কাটাতে গিয়ে এ কী বললেন সুস্মিতা!

শোকবার্তার পাল্টা জবাবে কী বললেন বলিউড ‘খিলাড়ি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]