‘নাতি-নাতনিদের মাথা খাচ্ছি’ কেন এমন বললেন শাহিদের বাবা পঙ্কজ কপূর ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। মীরার সঙ্গে দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন শাহিদের।তাঁদের দুটি সন্তানও রয়েছে। মেয়ে মিশা ও ছেলে জেইন কাপুর। শাহিদ কপূর ও মীরা রাজপুতের পরিবারে আরও একজন রয়েছে। সে হল শাহিদের বাবা পঙ্কজ কাপুর। নাতি নাতনিদের সঙ্গে কেমন সম্পর্ক ঠাকুরদা পঙ্কজের ? একথা নিজেই খোলসা করলেন পঙ্কজ কাপুর। জানালেন ছেলেমেয়েদের মাথা খান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা পরিবারের গোপন রহস্য ফাঁস করলেন। জানালেন গোপন কথা। শাহিদের মেয়ে মিশা আর ছেলে জায়েন নাকি পঙ্কজকে ‘নিয়মহীন মানুষ’(নো-রুল ম্যান)বলে ডাকে।নাতি-নাতনিদের নাকি এই ভাবেই স্বাধীনতা দিয়ে বেড়ে উঠতে দিতে চান তিনি।

এই নিয়ে পঙ্কজ জানান, ‘আমি আমার নাতি-নাতনিদের মাথাটা খাচ্ছি। ওরা আমাকে বাবা বলে ডাকে। যখন ওরা বাবা-র বাড়িতে আসে, তখন ওরা যা খুশি করতে পারে। আমিই দিয়েছি ওদের এই স্বাধীনতা।’

নাতি নাতনিদের শাসন করা নিয়ে তিনি জানান, নাতি-নাতনিদের তাঁর বাড়িতে এসে কোনও কাজ করার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তারা যা খুশি তা-ই করতে পারে। তিনি মনে করেন, সব ঠাকুরদাই এই রকম ভাবেন নাতি-নাতনিদের ক্ষেত্রে।

কোন ভুল করলে শুধরে দেওয়া নিয়ে তিনি বলেন, ‘ওদের বাবা-মা যে ওদের উপর খুব শাসন করেন, জোর খাটান এমন নয় কিন্তু। তবে তিনি চান, ওরা যখন তাঁর(পঙ্কজ) ঘরে আসবে, তখন যেন প্রাণ খুলে বাঁচে।যা খুশি করবে। তবে, তাঁদের একা ছেড়ে দেন না তিনি।সব সময় তাঁদের সঙ্গে থাকেন। ভুল হলে শুধরে দেবেন তিনি বলে জানান। কোন ভুল কাজ করতে দেবেন না তিনি।

নাতি-নাতনিরা এই বিষয়ে ঠিক কতটা খুশি এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এক মজার কাহিনী শোনান ঠাকুরদা পঙ্কজ।তিনি জানান, ‘ জায়েনের এক তুতোভাই তাঁর বাড়ি বেড়াতে এসছিল। নাতি-নাতনিরা তাঁকে ‘বাবা’ বলে ডাকে, কিন্তু তাদের তুতোভাই কী বলে ডাকবে? এ প্রশ্নে জায়েন তাঁর তুতু ভাইকে বলেছিল, আমাকে ‘নিয়মহীন মানুষ’ (নো-রুল ম্যান) বলে ডাকা যেতেই পারে।’

হাসতে হাসতে পঙ্কজ বলে ওঠেন, আমি আমার বাড়িতে আমি কোনও নিয়ম মানি না, এমনই ধারণা ওদের। আমি কিন্তু বেশ বিষয়টাকে উপভোগ করি। কোন কড়া নিয়মের মধ্য দিয়ে চলি না বলে হয়তো ধারনা হয়েছে ওঁদের।’

প্রসঙ্গত শাহিদ-মীরার বিয়ে মূলত অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। প্রথমবার দেখেই মীরাকে পছন্দ হয়েছিল শাহিদ কাপুরের। তবে শাহিদকে হ্যাঁ বলতে প্রায় ৬ মাস সময় নিয়েছিলেন মীরা। শাহিদ-মীরার বয়সের পার্থক্য প্রায় ১৩ বছর।এদিকে কাজের ক্ষেত্রে শাহিদ কাপুরকে শেষবার কৃতি শ্যাননের বিপরীতে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে এবং মাত্র দশ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করে ফেলেছে ছবিটি।

তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

মাত্র ১৮ বছর বয়সেই রেকর্ড! ‘ডক্টরেট ডিগ্রি’ পেলেন কিশোরী অভিনেত্রী রিভা

৫৮ বছর বয়সী পাকিস্তানি মওলানাকে বিয়েতে রাজি রাখি সাওয়ান্ত, বিনিময়ে যা চাইলেন….

ছত্তিশগড়ে ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা পাচ্ছেন সানি লিওন! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে, নতুন মোড়কে শাহিদ কাপুর

বৃদ্ধকে ধাক্কা মেরে সরালেন শাহরুখ! ‘ঔদ্ধত্য’ বলে তীব্র সমালোচনা নেট নাগরিকদের

‘কোয়াক কোয়াক’ মজার ভঙ্গিতে মীরাকে উস্কানি শাহিদের

ছেলের হাতে দায়িত্ব তুলে দিয়ে কী অবসর নিচ্ছেন আমির ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]