নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেব অনুযায়ী, আজ বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সময়মতো চলেও এসেছে TRP-র তালিকা। যাই হোক, গত সপ্তাহ থেকেই টিআরপি-তে চমকপ্রদ রদবদল হয়েছে। টিআরপি-র শীর্ষাসন থেকে বেরিয়ে গিয়েছে পরিণীতা। সেই জায়গা দখল করেছে জগদ্ধাত্রী। TRP-র জন্যে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকে কলাকুশলী থেকে সিরিয়ালের পরিচালক। রীতিমতো ধুকপুকানি শুরু হয়ে যায় নির্মাতাদের। কারণ টিআরপি-তে কম নম্বর এলেই চ্যানেলে টিকে থাকার আয়ু কমতে শুরু করে ধারাবাহিকগুলির।
কয়েক সপ্তাহের মধ্যে অনেক মেগা ধারাবাহিক শেষ হয়েছে। টিআরপির আসনে জায়গা হারাতেই ধারাবাহিকগুলির বিদায় ঘন্টা বেজে গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই প্রায় দেড় বছরের মতো রাজত্ব করা ধারাবাহিক নিম ফুলের মধু শেষ হয়েছে। শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে তুই আমার হিরো, পরশুরাম, দুগ্গামণি। ইতিমধ্যেই পরশুরাম দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে, টিআরপিতেই তার প্রমাণ মিলছে। কারণ এ সপ্তাহের টিআরপির আসনে প্রথমে স্থানে রয়েছে, ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় হয়েছে ‘পরিণীতা, ফুলকি’, তৃতীয় হয়েছে ‘পরশুরাম’, চতুর্থ আসনে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’, এবং পঞ্চমে রয়েছে ‘গীতা LLB’।
এক নজরে দেখে নিন টিআরপির সম্পূর্ণ তালিকা…..
প্রথম: জগদ্ধাত্রী ৭.৫ (জি বাংলা)
দ্বিতীয়: পরিণীতা, ফুলকি ৬.৯ (জি বাংলা)
তৃতীয়: পরশুরাম ৫.৯ (স্টার জলসা)
চতুর্থ: রাঙামতী তিরন্দাজ ৫.৮ (স্টার জলসা)
পঞ্চম: গীতা এলএলবি (স্টার জলসা) ৫.৬
ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার, গৃহপ্রবেশ ৫.৪ (স্টার জলসা)
সপ্তম: কথা (জি বাংলা) ৫.২
অষ্টম: চিরসখা ৫.০ (স্টার জলসা)
নবম: কোন গোপনে মন ভেসেছে ৪.৯ (স্টার জলসা)
দশম: অনুরাগের ছোঁয়া, রোশনাই ৪.৫ (স্টার জলসা)