নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল দর্শকদের। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। এদিকে শুরু থেকে বোমা ফাটাচ্ছে রাজরাজেশ্বরী রাণী ভবাণী। আর তাতেই কুপোকাত পরশুরাম। বউয়ের কাছ থেকে সত্য গোপন করেও লাভ হল না।
পরশুরাম বেশে কবে বউয়ের কাছে ধরা দেবেন ধারাবাহিকের নায়ক, তা জানার আগেই ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছে দর্শক। আর সেই জায়গা দখল করেছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী। সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ঐতিহাসিক নাটক রাণী ভবাণী। জি বাংলার রানী রাসমণি শেষ হওয়ার অনেকদিন পর ঐতিহাসিক প্রেক্ষাপটে ধারাবাহিক বানাল স্টার জলসা। অবশ্য, দুই চ্যানেলের মধ্যে রেষারেষি বহুযুগ ধরেই চলছে। যাই হোক, শুরুর আগেই ধারাবাহিক নিয়ে তুমুল প্রচার সেরেছিলেন ধারাবাহিকের নির্মাতারা। ছিলেন ধারাবাহিক নায়িকা রাজনন্দিনী দত্ত। অবশেষে তাঁদের যাত্রা সফল হচ্ছে। শুরু থেকেই টিআরপিতে দারুণ রেজাল্ট করছে এই ধারাবাহিক। রাজনন্দিনীর অপূর্ব অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। সেটাই এ সপ্তাহের টিআরপিতে জ্বলজ্বল করছে। পৌরাণিক যুগে নারীদের অবস্থা ক্ষীণ ছিল, সে শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি। সর্বদা পুরুষদের দাপটই বহাল ছিল। সেখানে কীভাবে একজন মেয়ে রক্ষণশীল পরিবারের বউ হয়ে রাণী ভবাণী হয়ে উঠবেন, সেটাই গল্পের মূল উপজীব্য।
বর্তমানে ধারাবাহিকে চলছে ভবানী বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে। যুবরাজের সঙ্গে ফুলশয্যা রানীর। তখনই ভবানী যুবরাজ মিলে পূর্ণিমার চাঁদ দেখতে নদীর পাড়ে গিয়েছেন। আর সেখানে সাপ ছেড়ে যুবরাজকে মেরে দেওয়ার চক্রান্ত করেছেন তাঁর পরিবারিক শত্রুরা। ধারাবাহিকে এখন এটাই দেখানো হচ্ছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও পরশুরামকে সরিয়ে শীর্ষস্থানে জায়গা করেছেন ‘রাণী ভবাণী’। যদিও শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করেছিল ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার পরিণীতাকে একেবারে বোল্ড আউট করেছিল। তবে এবার তার জায়গা দখল করল রানী ভবানী। দ্বিতীয় স্থান দখল করল ‘পরশুরাম’। তৃতীয়স্থান দখল করেছে চিরসখা। চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী। পঞ্চমস্থান দখল করল, রাঙামতী তীরন্দাজ।
চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..
প্রথম স্থানে: ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ প্রাপ্ত নম্বর ৭.১ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘পরশুরাম’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৭
তৃতীয় স্থানে: ‘চিরসখা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৪
চতুর্থ স্থানে: ‘জগদ্ধাত্রী’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৩
পঞ্চম স্থানে: ‘রাঙামতী তিরন্দাজ’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.০
ষষ্ঠ স্থানে: ‘পরিণীতা’, ‘ফুলকি’ (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৫.৯
সপ্তম স্থানে: ‘চিরদিনই তুমি যে আমার’ (জি বাংলা) ৫.৫
অষ্টম স্থানে: ‘কথা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৪.৬
নবম স্থানে: ‘কোন গোপনে মন ভেসেছে’ ৪.০ (জি বাংলা)
দশম স্থানে: ‘গৃহপ্রবেশ’ ও ‘শুভ বিবাহ’ ৩.৮ (স্টার জলসা)