Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় সুখবর, বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে দেখা গিয়েছে, কালো পোশাকে ঐন্দ্রিলা। অঙ্কুশও ক্যাসুয়াল পোশাকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই নতুন বছরের আনন্দে মেতে উঠেছে। কেউ দেশের মাটিতে গ্র্যান্ড পার্টির আয়োজন করে নতুন বছর ওয়েলকাম করছেন, আবার কেউ বিদেশের মাটিতে সেলিব্রেশন করছেন। ইতিমধ্যেই টলি থেকে বলি বেশীরভাগ তারকারাই ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছেন ভিন্ন ভিন্ন কৌশলে। কিন্তু টলিউড সুপারস্টার আনন্দের ছলে ভক্তদের ‘হ্যাপি নিউ ইয়ার’ জানাতে গিয়ে নিজেই বিপাকে পড়ে গেলেন! কেসটা ঠিক কি?

আসলে টলিউডের জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। প্রায় ১১ বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ, বিয়ের কথা জানতে চাইলেই এড়িয়ে যান। এদিকে একসঙ্গে নতুন ফ্ল্যাটে কিনেছেন এবং সেখানে লিভ-ইনও করেন। মাঝে মধ্যেই প্রেমিকাকে নিয়ে উড়ে যান বিদেশে। সেখান থেকেও একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করে প্রতিনিয়ত তাঁদের ভালোবাসার গভীরতা জাহির করেন। ছোটপর্দার অভিনেত্রী হলেও এখন টলিউডের বড় পর্দায়ও দারুণ রাজত্ব ঐন্দ্রিলার। অঙ্কুশের সঙ্গেই জুটি বেঁধে কয়েকটি ছবি করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয়ও দারুণ প্রশংসিত। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই বিতর্কে জড়িয়ে গেলেন ঐন্দ্রিলা। ২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। অন্যান্যদের তুলনায় অঙ্কুশ-ঐন্দ্রিলা তাঁদের দর্শকদের একটু অন্য ভাবেই বছর শুরুর শুভেচ্ছা জানালেন, একটি মজার ছলে। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন এবং একজন বন্ধু। আসলে গন্ডোগলটি হল, অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে দেখা গিয়েছে, কালো পোশাকে ঐন্দ্রিলা। অঙ্কুশও ক্যাসুয়াল পোশাকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল।

কিন্তু সেই ভিডিওয় যদি ঐন্দ্রিলাকে ভালভাবে দেখা যায়, তা হলেই দেখা যাবে ঐন্দ্রিলার কপাল ভর্তি লাল সিঁদুর। আর তা নিয়েই যত বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন তবে কি বছরের প্রথম দিনেই বিয়ে করে ফেললেন তাঁরা, আবার সকলের আড়ালে। যদিও এর কোনো উত্তর এখনও পাওয়া যায়নি। কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে ঐন্দ্রিলার আগামী ছবি ‘সাজঘর’-এর লুক। যেখানে স্পষ্ট তিনি বিবাহিতা। যদি সেই ছবির শুটিং সেটেই ভিডিওটা করেন, তা হলে কপালে সিঁদুর থাকবে সেটাই স্বাভাবিক। নতুন বছরে আসছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিরিজ। তাহলে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা ঠিক কবে হচ্ছে এটাই প্রশ্নের, নাকি হয়ে গেল?

হঠাৎ ‘মির্জা’ মুক্তি পিছিয়ে দিলেন, অক্ষয় না অজয়, কাকে ভয় পেলেন অঙ্কুশ?

গুরুতর অসুস্থ অঙ্কুশ, হাসপাতালে ভর্তি, হল অস্ত্রোপচার

বছর শুরুতেই বিপত্তি! পায়ে চোট নিয়ে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, বিরক্ত ঐন্দ্রিলা

এবার ‘আইটেম নম্বরে’ অঙ্কুশ হাজরা, কোন ছবিতে তাঁকে দেখা যাবে এরূপে?

‘চারিদিকে এত দুর্নীতি….!’, নাম না করেই বনিকে কটাক্ষ অঙ্কুশের

মতের মিল না হওয়ায় ‘মির্জা’-র শ্যুটিং আপাতত স্থগিত রাখলেন অঙ্কুশ

স্কুটিতে রাতের শহর ভ্রমন তারকা যুগলের

ফাঁস হল অঙ্কুশের নতুন লুক, দেখে চেনার উপায় নেই অভিনেতাকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00