Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছোটপর্দায় ফিরছেন মৌনী! তবে এবার বিচারক

এছাড়াও মোনীকে দেখা যাবে অয়ন মুখার্জী পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দা দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন বঙ্গতনয়া মৌনী রায়। একাধিক হিন্দি ধারাবাহিকে নজরকাড়া অভিনয়ের জেরেই বলিউডে জনপ্রিয় হন মৌনী। সেই সূত্রেই একাধিক বলিউডি ছবিতে অভিনয় করেছেন মৌনী রায়। ‘নাগিন’, ‘দেবো কে দেব মহাদেব,’ ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এর মত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মৌনী এখন বহুল চর্চিত নাম। এর মাঝেই ফের চমক দিলেন মৌনী। তিনি জানিয়েছেন, ফের ছোটপর্দায় ফিরছেন তিনি। তবে কোনও ধারাবাহিক নয়, এবার ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাবে মৌনীকে। আগামী ২৭ জানুয়ারি বয়ফ্রেন্ড সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন বঙ্গতনয়া। যদিও নিজের বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মৌনী। কিন্তু নিজের টেলিপর্দায় কামব্যাক প্রসঙ্গে উৎসাহী মৌনী।

তিনি জানিয়েছেন, ‘আমি উৎসাহী কিন্তু চিন্তা রয়েছে। কারণ প্রথমবার আমি বিচারকের আসনে, তাও আবার ডান্স রিয়্যালিটি শো, আমাকে যখন প্রথমবার এই ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের জন্য সুযোগ দেওয়া হয়। তখন আমি লুফে নি। নতুন কিছু করার ইচ্ছা রয়েছেই। আমি নিজের নাচের প্রতিযোগী ছিলাম ঝলক দিখলা জা তে। তখন রেমো স্যার, মাধুরী ম্যাম ও করণ জহর স্যার ছিলেন। আমি ওদের মতামত শুনতাম, কথা মেনে চলতাম। সেই পরিমাণ দায়িত্ব এবার আমার কাঁধে। এইধরনের নতুন কাজের সুযোগ আমি পেতে চাই।’

মৌনী জানিয়েছেন, ‘টেলিপর্দার অভিনেত্রী হিসেবে আমি গর্বিত। টেলিভিশন কোনওদিন ছাড়িনি আমি। অভিনেত্রী হিসেবে, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতেই হবে। সেই কাজ করেছি। এখন ছোটদের নাচের বিচার করতে হবে, যেটা আমি খুবই ভালোভাবে উপভোগ করব।’ মৌনীকে দেখা যাবে ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার’ শোয়ের বিচারক হিসেবে। এছাড়াও মোনীকে দেখা যাবে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

বলিউডে ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি প্রখ্যাত অভিনেতা-পরিচালকের

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

আদিত্য রায় কাপুরের বাড়িতে আচমকা প্রবেশ অজ্ঞাতপরিচয় মহিলার, কী হল তারপর…

ট্র্যাডিশন বজায় রেখে বলিউডে পা নাইসার? কোথায় অভিষেক হচ্ছে কাজল-অজয় কন্যার

১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

মকর সংক্রান্তিতে অন্য ভূমিকায় অক্ষয়,  ‘ভূত বাংলো’-র সেটে  ওড়ালেন  ঘুড়ি

মদ্যপ অবস্থায় টলতে টলতে রাস্তাতেই চি‍ৎপটাং মৌনি, বন্ধুকে তুলতে ছুটে এলেন দিশা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00