শাহরুখকে মৃত্যু হুমকি দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে গ্রেফতার আইনজীবী

মহম্মদ ফয়জান খান নামে একজন আইনজীবীকে ছত্তিশগড়ের রায়পুরে তার বাসা থেকে অভিনেতাকে হুমকি দেওয়ার জন্য এবং ৫০ লাখ টাকা দাবি করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড সুপারস্টার সলমান খানের পর, দিন কয়েক আগে মৃত্যু হুমকির শিকার হয়েছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার দায়ে আজও বিষ্ণোই সম্প্রদায়ের চোখে শত্রু হয়ে রয়েছেন সলমান খান। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল সলমান খান। জেলে বসেই অভিনেতাকে হত্যার একের পর এক ফন্দি এঁটে চলেছেন তিনি। একাধিকবার মৃত্যু হুমকিও দিয়েছেন সলমান খানকে, যে কারণে বর্তমানে কঠোর নিরাপত্তায় মুড়ে দেশ-বিদেশে ঘুরছেন অভিনেতা। এমনকী লরেন্স বিষ্ণোই দাবি করেছেন, যতক্ষণ না অভিনেতা কালো হরিণ শিকারের জন্যে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন, ততক্ষন তাঁর নিস্তার নেই, স্পষ্ট জানিয়েই দিয়েছেন লরেন্স বিষ্ণোই।

এখন সলমানের ঘনিষ্ঠরাও লরেন্স বিষ্ণোইয়ের নজর থেকে মুক্তি পাচ্ছেন না। ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা সলমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে খুন করে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংব্যাং। এমনকী সলমানের কাছ থেকে অনেকবার ভুয়ো ফোনকল, মুক্তিপণও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ফেক হুমকিকারীদের গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এদিকে দিন কয়েক আগে সলমান ঘনিষ্ঠ হওয়ার কারণে শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয় এবং তাঁর কাছ থেকে মুক্তিপণও চাওয়া হয়। অবশেষে মঙ্গলবার পুলিশ জানিয়েছেন, শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে ছত্তিশগড় থেকে মহম্মদ ফয়জান খান নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ছত্তিশগড়ের রায়পুরের নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। অভিনেতাকে হুমকি দেওয়া এবং ৫০ লাখ টাকা দাবি করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মুম্বই পুলিশের সামনে তাঁকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তাঁর হাজিরা না হওয়ার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে আইনজীবী একটি হুমকি কলে শাহরুখকে হুমকি দেন। কিন্তু অভিযুক্ত আইনজীবী সম্পূর্ণ অস্বীকার করেছেন বিষয়টি। তিনি পুলিশে জানিয়েছেন, তাঁর ব্যবহৃত ফোন কয়েক সপ্তাহ আগেই চুরি হয়ে গিয়েছিল। সেখন থেকেই শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে। এমনকী এর জন্যে ২ নভেম্বর থানায় মামলা করেছিলেন আইনজীবী।

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা 308(4) (মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাতের সঙ্গে জড়িত চাঁদাবাজি) এবং 351(3)(4) (অপরাধী ভয় দেখানো) এর অধীনে পুলিশ আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গত ২ নভেম্বর শাহরুখ খান ৫৯ বছরে পা রেখেছেন। সেদিন অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা দিয়েছিল মুম্বই পুলিশ। শাহরুখ বর্তমানে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। তাঁর সঙ্গে চব্বিশ ঘন্টা ছয়জন সশস্ত্র কর্মী রয়েছে, এর আগে তার সঙ্গে ছিল সশস্ত্র দুই নিরাপত্তাকর্মী। এদিকে গত সপ্তাহে, সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার পরে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়েছিল।

 

 

২১-র সমাবেশে তৃণমূলের সমর্থনে হাজির ‘শাহরুখ’!

শাহরুখের ‘মন্নত’-এ চলছে বেআইনি নির্মাণকার্য, বাদশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

১৯ বছর পর শাহরুখের সঙ্গে জুটিতে রানি, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

মেট গালা’য় ঝড় তুললেন ‘গর্ভবতী’ কিয়ারা, লাঠি হাতে ভক্তদের চমক দিলেন শাহরুখ

ঈদের সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের দেখা দিলেন বলিউডের তিন খান

তারকাখচিত ইডেনে আইপিএলের বোধনে ব্রাত্য ‘মহারাজ’ সৌরভ

শাহরুখ -সলমানের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী, নেটা নাগরিকদের রোষে জ্যোতিষী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]