Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জীবনে নয়া প্রেম আসতেই ফুরফুরে মেজাজে মধুমিতা, স্বল্প পোশাকে দিলেন হট পোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আর সিঙ্গেল নন ছোট পর্দার ‘পাখি’। সম্প্রতি নিজের নয়া প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর(Debmalya Chakravorty) সঙ্গে সম্পর্কের ঘোষণা করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার(Madhumita Sarcar)। যদিও প্রেমিকের সম্পর্কে এখনই বিস্তারিত তথ্য দিতে নারাজ অভিনেত্রী। এদিকে শীতের আগমন ঘটলেও অভিনেত্রীর মনে এখন শুধুই বসন্ত। তারই প্রতিফলন ঘটছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতেও। আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে অভিনেত্রীর মেজাজ এখন ফুরফুরে।

আরও পড়ুনঃ বেডরুমের ফোনে হুমকি! অতীত ঘাঁটলেন সলমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি

এদিন নয়া ফটোশুটের ভিডিও(Latest Photoshoot Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফের অনুরাগীদের চর্চার বিষয় হয়ে উঠলেন মধুমিতা। তাঁর পরনে এদিন স্লিভলেস ও থাইস্লিট গর্জিয়াস গাউন। পোশাকটি ডিপনেক হওয়ার কারণে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর ক্লিভেজ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর ফুরফুরে মেজাজ। এদিনের ফটোশুটে একেবারে ঝলমলে ও প্রাণবন্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। ‘প্রেমে পরলে বুঝি এমনটাই হয়’, মজা করে এহেন‌ মন্তব্য ছুঁড়ে দিলেন নেটিজেনরা। যদিও খোলামেলা ফটোশুটের কারণে কমেন্ট বক্সে ধেয়ে এসেছে কিছু কটাক্ষ। তবে সেসব এখন গা সওয়া হয়ে গিয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুনঃ হাড়হিম কাণ্ড, তিরুপতিতে তিন বছরের শিশুকে ধর্ষণের পরে খুন করে মাটিতে পুঁতে দিল হত্যাকারী

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করলেও মধুমিতার জনপ্রিয়তার উত্থান ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক(Bojhena Se Bojhena) দিয়েই। পাখি চরিত্রটি তুমুল জনপ্রিয় হয়েছিল বাংলার ঘরে ঘরে। বর্তমানে অবশ্য সেসব অতীত। এখন ছোট পর্দার মিষ্টি পাখি বড় পর্দা কাঁপাচ্ছেন বোল্ড অবতারে। বাংলার পাশাপাশি দক্ষিণী ছবির জগতেও পা রেখেছেন এই অভিনেত্রী। আপাতত মধুমিতার বৃহস্পতি তুঙ্গে একথা বলাই বাহুল্য। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে দেবমাল্যকে আঁকড়ে ধরে নয়া স্বপ্ন দেখছেন মধুমিতা। চার হাত এক হতেও খুব বেশি দেরি নেই। আগামী বছরেই হয়তো সুখবর আসতে চলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00