Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

না জানিয়ে ছবি ব্যবহার, শাড়ি বিপণন সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ঐন্দ্রিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ছবি ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা চালানোর বিষয়টি আজ নতুন নয়। যদিও এই কাজ সম্পূর্ণ বেআইনি। এবার ছবি প্রতারণার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন(Oindrila Sen)। তাঁর শাড়ি পরা ছবি নিজেদের ব্যবসায় ব্যবহার করেছে এক জনপ্রিয় শাড়ি বিপণন সংস্থা। এমনকি এই কাজের জন্য অভিনেত্রীর থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই দাবি ঐন্দ্রিলার। এরপর ওই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও‌ দিয়েছেন নায়িকা।

আরও পড়ুনঃ ‘দিদি নং ১’-এর ১০০০ পর্বে হাউ হাউ করে কেঁদে ফেললেন রচনা, কারণ কি?

সম্প্রতি, কালোর উপরে সাদা সুতোর কাজ করা কাঞ্চিভরম শাড়ি কিনেছিলেন ঐন্দ্রিলা। সেই শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করেছিলেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি জানতে পারেন, তাঁকে না জানিয়ে ওই ছবি একটি শাড়ি বিক্রেতা সংস্থা ব্যবহার করেছে একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে। এমনকি ঐন্দ্রিলার শাড়িটি নিজেদের সংস্থার শাড়ি বলেই দাবি করেছে তাঁরা। এরপরই বেজায় চটে যান অভিনেত্রী। পুরো বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করে ওই সংস্থার প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ মুখে হুমকি নয়, নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণের মামলা ঠুকেই দিলেন ধনুষ

ঐন্দ্রিলা আরও জানিয়েছেন, তাঁর এক পরিচিত শাড়ি কিনবেন বলে অনলাইনে খোঁজাখুঁজি করছিলেন। তখনই তিনি ওই জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ঐন্দ্রিলার শাড়ি পরা ছবিটি দেখতে পান এবং স্ক্রিনশট তুলে পাঠিয়ে শাড়িটির কোয়ালিটি কেমন তা জানতে চান। এরপরই অভিনেত্রী বুঝতে পারেন তাঁর ব্যক্তিগত ছবির অপব্যবহার করা হচ্ছে। অভিনেত্রী পরেছিলেন কাঞ্জিভরম, অথচ ওই সংস্থা শাড়িটিকে বেনারসি বলে চালাচ্ছে। এর ফলে ক্রেতারাও বিভ্রান্ত হতে পারেন বলে দাবি ঐন্দ্রিলার। যদিও এই ঘটনার পর ওই বিপণন সংস্থার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00