Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখমুখ লাল করে কনসার্ট ছেড়ে মাঝপথেই বেরিয়ে গেলেন মোনালি, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি : প্লেব্যাক গায়িকা মোনালি ঠাকুরের গানে আট থেকে আশি সকলেই পাগল। গানে গানে মোহিত করে চলেছে গোটা বিশ্বকে। তাঁর যে কোন কনসার্টে জনতার জোয়ারে ছেয়ে যায়। সদ্যই বারাণসিতে মোনালি শো করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসতে হয় গায়িকাকে। মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বারাণসীর শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চান তিনি।

ঠিক কী ঘটেছে? এই নিয়ে হইচই নেটপাড়ায়। অবশেষে  খোঁজ নিয়ে জানা যায়। শো’য়ের অব্যবস্থাপনা দেখে মারাত্মক হতাশ মোনালি ঠাকুর। তাঁর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা যে অনুষ্ঠান চলাকালীন পড়ে গিয়ে পায়ে চোটও পেতে পারতেন তিনি।

এই নিয়ে সামাজিক মাধ্যমে তিনি জানান, ‘আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব খুশি ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এহেন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব কঠিন ছিল! তাই শো ছেড়ে বেরিয়ে এসেছি।’

একইসঙ্গে তিনি আরও জানান,‘আমি একদিন সেই জায়গায় পৌঁছব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব। যাকে তাকে বিশ্বাস করতে হবে না। যারা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়! আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00