বিদেশ থেকে খোলা চুলে মিষ্টি ছবি পোস্ট ক্যাটের! ছবি দেখেই ঘায়েল হলেন ভিকি

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হল ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর জীবনযাত্রা সর্বদা থাকে চর্চার শিরোনামে। তবে বেশ কিছু দিন ধরে ক্যামেরার আড়ালে রয়েছেন অভিনেত্রী। এই নিয়েও কম জলঘোলা হচ্ছে না! অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ। অন্যদিকে সামাজিক মাধ্যমেও খুব একটা সক্রিয় ছিলেন না অভিনেত্রী। শেষ পোস্ট করেছিলেন স্বামী ভিকি কৌশলকে মে মাসে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।তারপর থেকে কোনও নতুন পোস্ট নেই। তবে সম্প্রতি ভিকির সঙ্গে সংসারে চিড় ধরেছে এমন কথাও রটেছে বটে। তবে তাতে পাত্তা দিতে নারাজ কাইফ। দিব্যি ছুটি কাটাচ্ছেন বিদেশে।

বুধবার ১০ জুলাই, অনুরাগীদের চমকে দিয়ে ক্যাটরিনা কাইফ তাঁর সামাজিক মাধ্যমে হঠাৎ এক ছবি শেয়ার করেন। ছবিতে অসাধারণ দেখাচ্ছে ক্যাটকে। বর্তমানে তিনি জার্মানির মিউনিখে রয়েছেন অভিনেত্রী। রোদ ঝলমলে দিন। ঝলমলে পরিস্কার আকাশ। নীল আকাশে সাদা মেঘের ভেলা। ক্যাটের পেছনে রয়েছে উঁচু পাহাড়। চারপাশে ঘন গাছপালা সবুজে ভর্তি। আর সবুজে ঢাকা প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করছেন ক্যাট।

মুখে কিছুটা সরল হাসি নিয়ে পোজ দিয়েছেন ক্যাট। এই ছবির বিশেষত্ব হল কোন মেক আপ ও অত্যাধিক সাজগোজ ছাড়াই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ডোরাকাটা শার্টে নজর কেড়েছে সকলের। রোদে দাঁড়িয়ে খোলা চুলে খুব সুন্দর দেখাচ্ছে তাঁকে। আর ছবি পোস্ট করতেই সামাজিক মাধ্যমে কমেন্টের ছড়াছড়ি অনুরাগীদের।তবে এই লুকে আবারও ঘায়েল হলেন ভিকি। কমেন্টে হার্ট ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। তিনি যে কত মিস করছেন স্ত্রী ক্যাটকে তা বুঝিয়ে দিলেন তিনি। এই দৃশ্য দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

উল্লেখ্য, ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে, শ্রীরাম রাঘবনের পরিচালনায় মেরি ক্রিসমাস-এ দক্ষিণ তারকা বিজয় সেতুপতির সঙ্গে। অবশ্য, অভিনেত্রীর পক্ষ থেকে তাঁর আসন্ন ছবি সম্পর্কে কোনও ঘোষণা করা হয় নি।

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

ডিসকাউন্ট দিয়ে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, শুরু জোর চর্চা

সইফের ফ্ল্যাটে মেলেনি হামলায় ধৃত শরিফুলের আঙুলের ছাপ

তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]