Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কালী’র পোস্টার বিতর্ক, ক্ষমাপ্রার্থী কানাডার আগা খান জাদুঘর

'কালী' পোস্টার বিতর্কে ভারতীয়দের কাছে ক্ষমা চাইল কানাডা। টরেন্টোর আগা খান জাদুঘর তরফে জানানো হয়েছে তারা অসাবধানতাবশত হিন্দু ধর্মে আঘাত করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কালী’ পোস্টার বিতর্কে ভারতীয়দের কাছে ক্ষমা চাইল কানাডা। টরেন্টোর আগা খান জাদুঘর তরফে জানানো হয়েছে তারা অসাবধানতাবশত হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মবিশ্বাসীদের যেভাবে আঘাত করেছেন তার জন্য তাঁরা দুঃখিত। তামিলনাড়ুর মাদুরাইয়ের কানাডাবাসী লীনা মনিমেকালাই পরিচালিত ওই তথ্যচিত্র ‘কালী’ এর পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ সেখানে দেখা যাচ্ছিল সিগারেটে টান দিতে মা কালীকে। হাতে এলজিবিটিকিউ এর পতাকা। যদিও পরিচালক লীনা আশ্বস্ত করেছিলেন যে তাঁর ছবিতে বিভেদ নয় বরং ভালোবাসার কথাই বলা হবে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। 

সম্প্রতি টরেন্টোয় মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ১৭টি ভিডিও দেখানো হয়। সেখানেই ওই পোস্টার পড়েছিল। আর তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। যা থেকে একপ্রকার পিঠ বাঁচাতেই চাইছে বলে বোঝা যাচ্ছে কানাডার আগা খান জাদুঘর। টরেন্টো মেট্রপলিটান বিশ্ববদ্যালয়ে শিল্পের খোঁজে দেখানো হয়েছিল ১৮টি ছোট তথ্যচিত্র। যা কোনও ধর্মকে আঘাত করার জন্য নয়। কিন্তু তা সত্বেও যেভাবে লীনার এই তথ্যচিত্রের পোস্টার সবার মনে অসন্তোষের জন্ম দিয়েছে তা নিছকই ঘটে গিয়েছে এবং তার জন্য অনুতপ্ত উদ্যোক্তারা। 

মঙ্গলবারেই জানা গিয়েছিল যে লীনার ওই তথ্যচিত্রের পোস্টার নিয়ে কানাডানিবাসী ভারতীয়দের মনে অসন্তোষের উদ্রেক হয়। কানাডার হাই কমিশনের তরফে কানাডার প্রশাসনকে ওই পোস্টার সরিয়ে ফেলার দাবি জানানো হয়। শুধু তাই নয় পরিচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। 

কানাডায় দিন দিন বাড়ছে স্বেচ্ছামৃত্যুর সংখ্যা

নিজ্জর হত্যাকাণ্ডে আরও এক ভারতীয়কে গ্রেফতার কানাডা পুলিশের

‘ফুড ব্যাঙ্ক’ থেকে খাবার চুরি করে চাকরি খোয়ালেন ভারতীয় বংশোদ্ভুত

‘কমিউনিস্ট ভারত ছোড়ো’, জেএনইউতে পাল্টা দেওয়াল লিখন হিন্দু রক্ষা দলের

‘কালী’র পোস্টার বিতর্কের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিচালক লীনা

মা কালীকে অপমান করার দায়, FIR দায়ের পরিচালকের বিরুদ্ধে

ধূমপান করছেন মা কালী, পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রীকে প্রবেশে বাধা কানাডার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00