Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজ্জর হত্যাকাণ্ডে আরও এক ভারতীয়কে গ্রেফতার কানাডা পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  কানাডায় খালিস্তানপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জর খুনের মামলায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করল কানাডা পুলিশ। তবে এই ঘটনায় এই নিয়ে চতুর্থ ভারতীয় গ্রেফতার হলেন। এর আগে নিজ্জর হত্যাকাণ্ডে তিন জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে শনিবার কানাডা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃতের নাম আমনদীপ সিংহ। তিনি ভারতীয় নাগরিক। নিজ্জরের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

কানাডা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, ২২ বছরের আমনদীপ অন্য একটি মামলায় কানাডা পুলিশের হেফাজতেই ছিলেন। তাঁর কাছ থেকে বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই নিজ্জর হত্যার সঙ্গে আমনদীপের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তাই নতুন করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) তাঁর বিরুদ্ধে অভিযোগে খুনের ধারা যুক্ত করেছে।

এখনও পর্যন্ত চার জনকেই গ্রেফতার করেছে কানাডা পুলিশ। সকলেই ভারতীয়। এর আগে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন ২২ বছরের করণ ব্রার, ২২ বছরের কমলপ্রীত সিংহ এবং ২৮ বছরের করণপ্রীত সিংহ। কানাডা পুলিশ আরও জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য যে, গত বছরের জুন মাসে কানাডায় খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে পার্লামেন্টে এক বক্তব্যে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। হত্যায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল ভারত।

২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর গত ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। এই হত্যার দায় ভারতের ওপর চাপিয়ে দিয়েছিলেন কানাডা। যদিও ভারত এই দায় মেনে নেয় নি। অন্যদিকে এই মামলার তদন্তে নেমে কানাডা পুলিশ আরও এক ভারতীয়কে গ্রেফতার করলেন কানাডায়।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00