Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রীকে প্রবেশে বাধা কানাডার

বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে মহা বিপাকে প্রাক্তন মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে মহা বিপাকে প্রাক্তন মন্ত্রী। দেশ ছেড়ে পালিয়েও ঠাঁই মিলল না। সূত্রের খবর, শুক্রবার রাতে বাংলাদেশ ছেড়ে কানাডা গিয়েও প্রবেশ করতে পারেন নি অভিযুক্ত প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়েই বিপাকে পড়েন মুরাদ। তারপরেই মন্ত্রীত্ব ছেড়ে সোজা কানাডা উড়ে যান। কিন্তু তাতেও রেহাই পান নি মুরাদ। সূত্রের খবর, কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির তরফে সেদেশে ঢুকতে দেওয়া হয় নি অভিযুক্ত মুরাদকে।

কানাডায় রাতে টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও কীভাবে বাংলাদেশ ছেড়ে সোজা কানাডায় উড়ে গিয়েছেন মুরাদ, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে কানাডার সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয় নি। জানা গিয়েছে, শুক্রবারই বাংলাদেশ থেকে বিমানে আরব উড়ে যান মুরাদ। তারপরেই সেখান থেকে রাতে কানাডার উদ্দেশ্যে বিমান ধরে উড়ে গেলেও সেদেশে প্রবেশে বাধা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী। বিমানবন্দরে কানাডা অভিবাশন ও বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। আর সেখানেই আটকে দেওয়া হয়। সূত্রের খবর, কানাডার অভিবাশন দফতরের তরফেই বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীকে মধ্যপ্রাচ্যের বিমানে তুলে ফেরত পাঠানো হয়। তারপর থেকেই খোঁজ মিলছে না মুরাদের।

সম্ভবত, গা ঢাকা দিয়েছেন মুরাদ, এটা সূত্র মারফত জানা গিয়েছে। গত কয়েক মাস ধরেই একাধিক অশালীন ও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠেছিলেন প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সম্প্রতি এক অডিও টেপ ভাইরাল হয়। ওই অডিও টেপে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকিও দিতে শোনা যায় তাঁকে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠতেই গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে মুরাদ হাসানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00