‘পরম সুন্দরী’ সাফল্য কামনায় মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন জাহ্নবী-সিদ্ধার্থ

নতুন ছবি রিলিজের আগেই ঈশ্বরের দরবারে যাচ্ছেন তারকারা, এটাই বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই শুভ সূচনা করতে বিশ্বাসী তাঁরা। ছবির শুটিংও শুরু হয় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ছবি রিলিজের আগেই ঈশ্বরের দরবারে যাচ্ছেন তারকারা, এটাই বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই শুভ সূচনা করতে বিশ্বাসী তাঁরা। ছবির শুটিংও শুরু হয় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। পাশাপাশি ছবি রিলিজের আগেও ভগবান দরবারে পৌঁছন ছবির নায়ক-নায়িকা। এমন বহু উদাহরণ রয়েছে। এই তালিকা থেকে বাদ পড়লেন না জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাও। আগামী ২৯ অগস্ট মুক্তি পাচ্ছে তাঁদের ছবি ‘পরম সুন্দরী’। এই ছবির মাধ্যমেই প্রথম পর্দায় জুটি বাঁধছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্খ এবং শ্রীদেবী কন্যা। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান, সবটাই দর্শকমহলে ব্যাপক সাড়া পেয়েছে। পাশাপাশি ছবির কয়েকটি দৃশ্য নিয়ে বিতর্কও উঠেছে। যেমন, খ্রিস্টানদের ধর্মীয় স্থান গির্জায় ছবির একটি রোমান্টিক দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল খ্রিস্টান ধর্মীয় সংগঠনগুলি।

যাতে চার্চে থাকা দৃশ্য মুছে দেওয়া হয় ছবি থেকে। যাই হোক, এতকিছুর মধ্যেও ছবি রিলিজের আগে ঈশ্বরের আশীর্বাদ চাইতে ভুললেন না সিদ্ধার্থ ও জাহ্নবী। সমস্ত ব্যস্ততা কাটিয়ে রবিবার (২৪ অগস্ট) মধ্য প্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন তারকা জুটি। পরম সুন্দরী মুক্তির আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে তাঁদের প্রার্থনা করার কয়েকটি ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ভিডিওতে, জাহ্নবীকে ঐতিহ্যবাহী কমলা শাড়ি পরে মন্দিরের মেঝেতে প্রার্থনা করতে দেখা গিয়েছে। তার পাশে, সিদ্ধার্থকে একটি সাধারণ অফ-হোয়াইট কুর্তা এবং পায়জামা পরে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে।প্রার্থনা শেষে, অভিনেতাদের মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও দেখা করেছেন। কিছু দৃশ্যে, জাহ্নবী এবং সিদ্ধার্থ উভয়কেই গলায় মালা পরতে দেখা গিয়েছে এবং তাদের আশীর্বাদ গ্রহণ করতে দেখা গিয়েছে।

অভিনেতারা বর্তমানে ছবির প্রচারে ভারতের বিভিন্ন শহর ঘুরছেন। পরম সুন্দরী ২৯ অগস্ট রূপালী পর্দায় মুক্তি পেতে প্রস্তুত। ছবিটি আগে জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সাইয়ারা সিনেমার বিশাল সাফল্যের কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরম সুন্দরী একটি আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্প, এবং সিদ্ধার্থকে একজন সুখী উত্তর ভারতীয় পরমের চরিত্রে দেখা যাবে, অন্যদিকে জাহ্নবী দক্ষিণী সুন্দরীর ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা।

কাঁচি না চালিয়েই ‘পরম সুন্দরী’কে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড, তিন শব্দ নির্বাকের নির্দেশ

‘শ্রীদেবীর নখের যোগ্যও হতে পারবেন না’, একই স্টাইলে পোশাক পরে বেলাগাম আক্রমণের মুখে জাহ্নবী কাপুর

Devara box office: ৪০০ কোটি টাকা আয়ের লক্ষ্যে বক্সঅফিসে ঝড় তুলছে জাহ্নবী অভিনীত ‘দেবরা পার্ট ১’

পর্দায় কেমন অভিনয়  জাহ্নবীর ?  বক্স অফিসে কোটি টাকা আয় করল ‘উলাজ’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]