Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্দায় কেমন অভিনয়  জাহ্নবীর ?  বক্স অফিসে কোটি টাকা আয় করল ‘উলাজ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘উলাজ’।  সুধাংশু সারিয়া পরিচালিত ছবিটি মুক্তির দ্বিতীয়দিনে মোট আয় করেছে  ৩.৭৫ কোটি টাকা। গত ২ অগস্ট মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম দিনে আয় করেছিল ১.৭০ কোটি টাকা। তবে  উইন্ডো জাহ্নবীর অভিনীত ছবিটি বেশ ভালো আয় করেছে।

‘উলাজ’ সিনেমায় সুহানা ভাটিয়ার চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। তিনি পেশায় একজন আমলা। সুহানা ভারতীয় পরম্পরায় বিশ্বাসী। গলাবন্ধ ব্লাউজ পরেন। এই সিনেমার শুরুটাই হয় লন্ডনের ভারতীয় দূতাবাসে এক চর আছে বলে সন্দেহ করছে গোয়েন্দারা। সেই সময় দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার  হিসাবে দায়িত্ব নেয় সুহানা।  অন্যদিকে লন্ডনে সেইসময়  শুরু হয় একটি অভ্যন্তরীণ গোলযোগ, যেখানে দুই সরকারী আন্ডারকভার এজেন্টদের জীবন ছত্রভঙ্গ হয়ে যায়। আর তখন নিখোঁজ হয়ে যায় সুহানা। ছবির মধ্যে এমনই টান টান উত্তেজনা রয়েছে ।

উল্লেখ্য, ‘উলঝ’ ছবির গল্প ভাল।  তবে দ্বিতীয়ার্ধ একেবারেই জমেনি। অন্যদিকে এই ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।  শ্রীদেবীকন্যা হওয়ায় স্টারকিডের তকমা রয়েছে তাঁর নামের পাশে। তবে  প্রথম থেকেই তাঁর অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়। এবারও ব্যতিক্রম নয়।  কারণ, সুহানার মত বোল্ড চরিত্রে বড্ড বেমানান   জাহ্নবী। সেই কারণেই ছবির সুহানা হয়ে উঠতে পারেননি তিনি। একথায় উলঝ ছবিটি একেবারে মাঝারি মানের ছবি। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00