হাসিমুখে হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন গোবিন্দা

দিন দুয়েক আগে একটি দুর্ঘটনাজনিত শুটিংয়ের ঘটনার পর প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবশেষে হাসপাতালে কয়েকদিন থাকার পর হুইলচেয়ারে বসে বাড়ি ফিরলেন গোবিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দা। আজ শুক্রবার ৪ অক্টোবর হাসপাতাল থেকে ছুটি পেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা৷ স্ত্রী সুনিতা এবং কন্যা টিনা আহুজা গোবিন্দাকে বাড়ি নিয়ে গিয়েছেন। দিন দুয়েক আগে একটি দুর্ঘটনাজনিত শুটিংয়ের ঘটনার পর প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবশেষে হাসপাতালে কয়েকদিন থাকার পর হুইলচেয়ারে বসে বাড়ি ফিরলেন গোবিন্দা। অভিনেতার হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরানোর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে পাপারাজ্জিকে উড়ন্ত চুম্বন দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। গোবিন্দাকে ছয় সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক। গত মঙ্গলবার ভোরে কলকাতার আসার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন হিরো নং 1, গোবিন্দা।

সেই সময় অভিনেতা তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করে আলমারিতে ঢোকাতে যাচ্ছিলেন আর তখনই অতর্কিতে বন্দুক থেকে গুলি ছুটে অভিনেতার হাঁটুতে লেগে যায়। এরপরেই তড়িঘড়ি অভিনেতাকে তাঁর বাড়ির পাশে ক্রিটিকেয়ারে ভর্তি করানো হয়। তৎক্ষণাৎ অভিনেতার পায়ে অস্ত্রোপচারের মাধ্যমে বন্দুকের কার্তুজ বের করা হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছাল ভোর ৪:৪৫ টা নাগাদ। তখন গোবিন্দা কলকাতা যাওয়ার জন্য ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে, তার স্ত্রী সুনিতা আহুজা, হাসপাতালের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের আপডেট দিয়ে চলেন।

তাঁর কথায়, “স্যার, তোমাকে রাত একটার মধ্যে ছাড় দেওয়া হবে এবং এখান থেকে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়ির ডাক্তারও বলেছেন যে তোমাকে ৬ সপ্তাহের জন্য বিছানায় বিশ্রাম নিতে হবে। এ বছর তাঁকে বিশ্রাম নিতে হবে। বাড়িতে শুধু পূজা চলছে না, নবরাত্রি চলছে, সেখানে পূজার প্রার্থনাও চলছে।” গোবিন্দের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “গোবিন্দাকে তার ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে কারণ যে বাংলোটিতে ঘটনাটি ঘটেছে সেটি পরিষ্কার করে রং করা হচ্ছে কারণ তাতে রক্তের দাগ রয়েছে৷ গোবিন্দা কে তৈরি করতে পরিবারটি বাড়িতে একটি সম্পূর্ণ হাসপাতাল সেটআপ করেছে৷ স্বাচ্ছন্দ্যের জন্য তাকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে।” গোবিন্দার মেয়ে বর্তমানে হাসপাতালে তার পাশে রয়েছে, যখন পরিবার তাকে প্রয়োজনীয় বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য বাড়িতে আনার প্রস্তুতি নিচ্ছে।

ধর্মেন্দ্রর প্রেমে পড়েই গোবিন্দাকে বিয়ে, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই কোন সত্য প্রকাশ করলেন সুনীতা?

‘অবতার’-এর প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দা, শুনেই হেসে ফেললেন সুনীতা, কিন্তু কেন?

গোঁফ, সঙ্গে দারুণ হেয়ারস্টাইল, নতুন লুকে শোরগোল ফেলে দিলেন গোবিন্দা

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

‘গোবিন্দার কেরিয়ার ধ্বংসের জন্যে দায়ী চারজন, তাঁরা তাঁকে এগোতে দেয়নি’, বিস্ফোরক সুনীতা

ক্যামেরনের ‘অবতার’ ছবিতে অভিনয়ের জন্য ১৮ কোটির প্রস্তাব পেয়েছিলেন, দাবি গোবিন্দার

৬ মাস আগে সম্পর্কে চিড় ধরে…গোবিন্দার বিবাহবিচ্ছেদ নিয়ে উঠে এল বিস্ফোরক তথ্য

গোবিন্দাকে পছন্দই ছিল না, দীর্ঘদিন বাদে রহস্য ফাঁস করলেন সুনীতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]