Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ মাস আগে সম্পর্কে চিড় ধরে…গোবিন্দার বিবাহবিচ্ছেদ নিয়ে উঠে এল বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেতা গোবিন্দার সঙ্গে স্ত্রী সুনীতার ৩৭ বছরের দাম্পত্য ভাঙার মুখে। তাঁদের ডিভোর্স চর্চা নিয়ে বলি পাড়ায়   আলোচনা তুঙ্গে। প্রকাশ্যে আসছে  এই বিচ্ছেদের  পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক। তবে এই নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দের আইনজীবী এবং পারিবারিক বন্ধু ললিত বিন্দাল। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ললিত বলেন,’ গোবিন্দ এবং  সুনীতার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে  ভুল বোঝাবোঝি হয়। তাই ছয় মাসে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু এখন তাদের দাম্পত্য কলহ অনেকটাই মিটেছে । দুজনেই খুব আনন্দে রয়েছেন । তাদের সম্পর্ক দৃঢ়। তারা সবসময় একসাথে থাকবে। ‘ সেইসঙ্গে বলিউড অভিনেতার  আলাদা থাকা নিয়েও মুখ খুলেছেন তাঁর আইনজীবী। তিনি বলেছেন, ‘ সাংসদ হওয়ার পর গোবিন্দ অফিসিয়াল কাজের জন্য একটি নতুন বাংলো কেনেন। আর এই বাংলোর পিছনেই রয়েছে তাঁর ফ্ল্যাট । তবে গোবিন্দকে অনেকবার সভায় যোগ দিতে হয় বলে বাংলোতেই তিনি থাকেন। এরজন্য তাদের সম্পর্কে ফাটল ধরেনি ।’  

উল্লেখ্য,  মঙ্গলবার গোটা দিন জুড়ে বলিপাড়ায়  ছিল একটাই খবর ৩৭ বছরের সম্পর্ক ছিন্ন করে নাকি বিচ্ছেদের পথে  হাঁটতে চলেছেন গোবিন্দা ও স্ত্রী সুনিতা আহুজা।  এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সামনে এল গোবিন্দের আইনজীবীর বক্তব্য। তাতে কিছুটা হলেও স্বস্তি পেল বলি অভিনেতার অনুরাগীরা । বলা বাহুল্য,  ১৯৮৭  বিয়ে হয়েছিল গোবিন্দা এবং সুনিতার । বর্তমানে তাদের  দুটি সন্তান রয়েছে । 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00