‘নিজের বেয়াদবির জন্যে অপু মারও খেয়েছিলেন’, বিস্ফোরক বুবলী

ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। তাঁর ছোট বোনরা সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কিং খান, শাকিব খান। দুটি বিয়ের পাঠ ঘুচিয়ে এখন তৃতীয় বিয়ের দিকে হাঁটতে চলেছেন। যদিও বিষয়টি নিজের মুখে এখনও স্বীকার করেননি অভিনেতা। এদিকে শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রীর মধ্যে প্রতিদিনই যুদ্ধ বাঁধছে। উভয়েই একে অপরকে বিঁধে কথা বলছেন। অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে শাকিব খানের। এরপরেই গোপনে তিনি অভিনেত্রী শবনব বুবলীকে বিয়ে করেন। ২০২২ সালে বিষয়টি সামনে আনেন বুবলী। তাঁদের একটি ছেলেও আছে। কিন্তু বুবলীর সঙ্গেও থাকেন না শাকিব খান। আইনী খাতা-কলমে তাঁরা স্বামী-স্ত্রী হলেও এক ছাদের তলায় থাকেন না অনেকদিন। যাই হোক, এখন আবার গুঞ্জন শাকিব খানের বাড়ির লোক এখন তাঁর তৃতীয় বিয়ে ঠিক করেছেন। এই নিয়েই সর্বদা চর্চা চলছেই।

এদিকে অপু বিশ্বাস ও শবনম বুবলী একে অপরকে নিয়ে হরহামেশাই বিস্ফোরক মন্তব্য করছেন। এর মধ্যে কিছুদিন আগে বুবলীকে পরীমনিও খোঁচা দিয়েছিলেন তাঁর সন্তানের একটি বার্থডে ভিডিও নিয়ে। বিষয়টি কান পর্যন্ত যেতেই বুবলীর বিরুদ্ধে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তাঁর কথায়, ব্যক্তিত্বহীনতার কারণেই বুবলী সবার থেকে কথা শোনেন। এমন মন্তব্য শুনে একেবারেই ছেড়ে দেওয়ার পাত্রী নন অপু বিশ্বাস। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মহিলা (অপু বিশ্বাস) আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে। ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। তাঁর ছোট বোনরা সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা।’

এদিকে অপু বিশ্বাস সম্প্রতি জানিয়েছিলেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠাবসা বেশি। এই নিয়ে উত্তরে বুবলী বলেন, ‘২০০৮ সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি। পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল। তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। অনেকের সঙ্গে এফডিসিতে বেয়াদবি করেছিলেন, যার জন্যে তিনি মারও পর্যন্ত খেয়েছেন। ২০১৭ সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন শাকিবের বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস।’ এদিকে এ বছরের এপ্রিলে শাকিব খান তাঁর তৃতীয় বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর কাছে এখন অতীত। তাঁদের ঝামেলায় তিনি বিরক্ত এবং তাঁর পরিবারও বিরক্ত।

মুসলিম মৌলবাদীদের হাত থেকে বাঁচতে বোরকা-হিজাব পরে আদালতে অপু বিশ্বাস

আত্মসমর্পণ! খুনের চেষ্টা মামলায় জামিন অভিনেত্রী অপু বিশ্বাসের

বাবা দিবসে শাকিবকে নিয়ে অপু-বুবলীর দ্বৈরথ! পাল্টাপাল্টি পোস্টে সরগরম নেটপাড়া

‘শাকিবকে বিয়ে করার জন্যে মুসলিম হয়েছি, মিথ্যে বলেছিলাম’, বড় স্বীকারোক্তি অপু বিশ্বাসের

হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

‘এ সব কি ফাজলামো হচ্ছে’, প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]