Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাভেলের পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা

পাভেলের পরিচালনায় বড়পর্দায় আবারও জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পাভেলের পরবর্তী ছবি 'পরিযায়ী'তে দেখা যাবে এই রিল ও রিয়েল লাইফ জুটিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাভেলের পরিচালনায় বড়পর্দায় আবারও জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পাভেলের পরবর্তী ছবি ‘পরিযায়ী’তে দেখা যাবে এই রিল ও রিয়েল লাইফ জুটিকে। মূলত মহিলা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে এই ছবির গল্প বলে জানা যাচ্ছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রভাব এতটাই আমাদের উপর বিস্তার লাভ করেছে যে আমরা কম-বেশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমস্ত ভালো কিছু ভাগ করে নিতে চাই। তেমনি বেড়েছে ব্লগ বানানোর প্রবণতা ও তা দেখার ইচ্ছাও। সেরকমই এক কনটেন্ট ক্রিয়েটারের গল্প বলবে এই ছবি। 

পাভেলের কথায় আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে দারুণভাবে ব্যাস্ত। অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যান প্রতিনিয়ত প্রতিটি মানুষ। সাধারণ চাকুরীজীবী প্রতিটি মানুষ প্রতিদিন ভয় পান নিজের চাকরি খোয়ানোর। আর এই ব্যাস্ততার ফলে আমরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি। দূরত্ব তৈরি হচ্ছে আমাদের মধ্যে। 

পাভেলের আগামী ছবিতে মুখ্য চরিত্রে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, মিশকা হালিম ও বিশ্বরূপ চক্রবর্তীকে। সবকিছু ঠিক থাকলে জুন মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। শুটিং হবে লন্ডন ও স্কটল্যান্ডে। 

হঠাৎ ‘মির্জা’ মুক্তি পিছিয়ে দিলেন, অক্ষয় না অজয়, কাকে ভয় পেলেন অঙ্কুশ?

গুরুতর অসুস্থ অঙ্কুশ, হাসপাতালে ভর্তি, হল অস্ত্রোপচার

বছর শুরুতেই বিপত্তি! পায়ে চোট নিয়ে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, বিরক্ত ঐন্দ্রিলা

এবার ‘আইটেম নম্বরে’ অঙ্কুশ হাজরা, কোন ছবিতে তাঁকে দেখা যাবে এরূপে?

‘চারিদিকে এত দুর্নীতি….!’, নাম না করেই বনিকে কটাক্ষ অঙ্কুশের

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় সুখবর, বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

মতের মিল না হওয়ায় ‘মির্জা’-র শ্যুটিং আপাতত স্থগিত রাখলেন অঙ্কুশ

স্কুটিতে রাতের শহর ভ্রমন তারকা যুগলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00