Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্র্যাড পিটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ অ্যাঞ্জেলিনা জলির

সেই সময়ে অভিনেত্রী এবং তাঁর সন্তানদের নিয়ে ফ্লাইটে যাত্রার সময়, অভিনেতা ব্র্যাড পিট তাঁকে এবং তাঁদের সন্তানদের শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) তাঁর প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের (BRAD PITT) বিরুদ্ধে একটি ব্যক্তিগত বিমানে লাঞ্ছিত (physical assault) হওয়ার অভিযোগ এনেছিলেন। তিনি ২০১৬ থেকেই একটি বেনামী মামলার বাদী হিসাবে চিহ্নিত হয়ে আছেন। ইংরেজী সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী তখনই একজন এফবিআই এজেন্টকে জানিয়েছিলেন যে, সেই সময়ে অভিনেত্রী এবং তাঁর সন্তানদের নিয়ে ফ্লাইটে যাত্রার সময়, অভিনেতা ব্র্যাড পিট তাঁকে এবং তাঁদের সন্তানদের শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিলেন।

সেই সময় ব্র্যাড পরিবারকে সঙ্গ দেওয়ার নাম করে অ্যাঞ্জেলিনার সঙ্গে যাত্রা করেছিলেন, এবং তাঁদের সঙ্গে ওই এফবিআই এজেন্টিও ছিল। এফবিআই এজেন্টের নোট থেকে জানা যায় যে, পিট একসময় ওই এজেন্টির কাঁধ চেপে ধরে বলেছিল, তুমি অ্যাঞ্জেলিনার সঙ্গে কী করছ, কোনও শারীরিক সম্বন্ধের আছে নাকি তোমাদের মধ্যে? এমনকী ব্র্যাড সেই ফ্লাইটের মধ্যেই ঝামেলার সৃষ্টি করে। এবং হাতাহাতিতে জোলির কনুইতে আঘাত লাগে এবং ব্র্যাড পিট মদ্যপান করার সময় তাঁর গায়ে বিয়ার ঢেলে দেন। তবে পিটের দল জোলির এইসব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিবেদন অনুসারে, এরপরেই জোলি ব্র্যাডের বিরুদ্ধে বেনামী মামলা দায়ের করেন। এর আগে, ২০১৬ সালে এফবিআই এবং লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস, ব্র্যাড পিটের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এমনকি তাঁর পরিবারের ব্যক্তিগত বিমানে এই ঘটনাটি ঘটার পরে তদন্ত শুরু হয়েছিল। ব্র্যাড পিটের দলও সেই অভিযোগ অস্বীকার করেছিল। তবে ব্র্যাড পরে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করেই মদ্যপান ছেড়ে দিয়েছিলেন। যদিও ব্র্যাড পিট এর আগেই অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে তাঁদের ওয়াইন কোম্পানির অর্ধেক বিক্রি করে দেওয়ার অভিযোগ এনেছিলেন। এমনকি তিনি জোলির বিরুদ্ধে এমনটাও দাবি করেছিলেন যে, এতে তাঁর ব্যবসার ক্ষতি হয়েছিল।

দীর্ঘ ১৭ বছর পর কানের লাল গালিচায় নজর কাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

‘ভেবেছিলাম স্বপ্নের পুরুষকে পেয়েছি’, ভুয়ো ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৭ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা

৮ বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির

বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলিনাকে মারধর করতেন ব্র্যাড পিট, বিস্ফোরক তথ্য সামনে

‘হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়’, অভিনয়কে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

যুদ্ধে ইজরায়েলকে নিন্দা! এবার নিজের বাবার কোপে অ্যাঞ্জেলিনা জোলি

মানসিক দিক থেকে অসুস্থ অ্যাঞ্জেলিনা জোলি, কী হয়েছে তাঁর?

জানেন কী, ‘ফাইট ক্লাব’-এ অভিনয়ের জন্য শরীরের ভয়ঙ্কর পরিবর্তন ঘটান ব্র্যাড পিট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00