Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানসিক দিক থেকে অসুস্থ অ্যাঞ্জেলিনা জোলি, কী হয়েছে তাঁর?

আমি মনে করি ফ্যাশন আমার জন্য থেরাপিউটিক, আমার মনে হয়, যদি বিশ্বাসযোগ্য লোকেদের সঙ্গে সৃজনশীল জায়গায় নিজেকে নিযুক্ত করা হয়, তাহলে জীবনের অনেক দিক পরিবর্তন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, ২০১৬ সালের পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। কারণটা হয়তো সবার জানা, প্রাক্তন স্বামী তথা অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ। একসঙ্গে থাকাকালীন তাঁরা একসঙ্গে একটি ওয়াইনের ব্যবসা শুরু করে ছিলেন। কিন্তু বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা তাঁর প্রাপ্ত অংশ নিয়ে নেয়, যা তাঁকে ফিরিয়ে দিতে চাইছিল না ব্র্যাড। এছাড়াও অ্যাঞ্জেলিনার আরও অভিযোগ ছিল, ব্র্যাডের একাধিক সম্পর্ক ছিল, এবং অ্যাঞ্জেলিনাকে মারধরও করতেন তিনি। অবশেষে ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। এই ঘটনার পর থেকেই অভিনেত্রী তাঁর প্রতিশ্রুতিবদ্ধ চলচ্চিত্রের সংখ্যা কমিয়ে দেন। সম্প্রতি ভোগের সঙ্গে একটি সাক্ষাৎকারে, অ্যাঞ্জেলিনা জোলি তাঁর এহেন কঠিন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন। বর্তমানে অ্যাঞ্জেলিনা তাঁর ফ্যাশন অ্যাটেলিয়ার জোলি লঞ্চের জন্যে প্রস্তুত৷ যা তাঁকে আলাদা করে খ্যাতি দেবে। খ্যাতিমান অভিনেত্রী, সমাজের প্রতি তাঁর অবদানের জন্যও সুপরিচিত। কেন তিনি অভিনয় ছেড়ে পরিবেশগতভাবে সচেতন পোশাক লাইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগোলেন সেটাও জানিয়েছেন।

ভোগ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী ক্যারিয়ার এবং ব্যক্তিগত লড়াই সম্পর্কে বলেন, ২০১৬ সালের এর পরে কম চলচ্চিত্রে সাইন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের মতো কর কিছু করার চেষ্টা করছেন। প্রাক্তন স্বামীর দ্বারা প্লেনে সংঘটিত শারীরিক নির্যাতনের পর তিনি ব্র্যাডের জীবন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এমন চাকরি চান যার জন্যে দীর্ঘ সময় শুটিং এর প্রয়োজন হয় না’। মানসিক শান্তির খোঁজে তিনি ফ্যাশন লাইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়েছেন। তাঁরকথায়, “আমি মনে করি ফ্যাশন আমার জন্য থেরাপিউটিক, আমার মনে হয়, যদি বিশ্বাসযোগ্য লোকেদের সঙ্গে সৃজনশীল জায়গায় নিজেকে নিযুক্ত করা হয়, তাহলে জীবনের অনেক দিক পরিবর্তন হবে।” 

অ্যাঞ্জেলিনা জোলির অভিনয় জীবন সম্পর্কে

তাঁর শেষ রিলিজ ছিল, ২০২১-এ তাঁর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, যেখানে তিনি থেনা চরিত্রে একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁকে পরবর্তীতে কুং ফু পান্ডা ফ্র্যাঞ্চাইজির আসন্ন কিস্তিতে কুং ফু পান্ডা 4, এ দেখা যাবে। 

দীর্ঘ ১৭ বছর পর কানের লাল গালিচায় নজর কাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

৮ বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির

বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলিনাকে মারধর করতেন ব্র্যাড পিট, বিস্ফোরক তথ্য সামনে

‘হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়’, অভিনয়কে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

যুদ্ধে ইজরায়েলকে নিন্দা! এবার নিজের বাবার কোপে অ্যাঞ্জেলিনা জোলি

ব্র্যাড পিটের পর জীবনে নতুন পুরুষকে জায়গা দিলেন অ্যাঞ্জেলিনা জলি

২০ বছর পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

পাকিস্তানের বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00