Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভেবেছিলাম স্বপ্নের পুরুষকে পেয়েছি’, ভুয়ো ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৭ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা

! হলিউড তারকা 'ব্র্যাড পিট' সেজে প্রতারণা। আসলে স্বপ্নের রাজপুরুষের তল্লাশে থাকেন সকল নারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! হলিউড তারকা ‘ব্র্যাড পিট’ সেজে প্রতারণা। আসলে স্বপ্নের রাজপুরুষের তল্লাশে থাকেন সকল নারী। তা বিয়ের আগে হোক বা বিয়ের পরে! কিন্তু কখনও যদি সেই দুর্বলতার সুযোগ কেউ নেয়, স্বপ্নের রাজকুমারের ছদ্মবেশে স্বপ্ন দেখায়, তাঁর প্রেমের মায়ায় জড়িয়ে পড়েন আপনি? ব্যস! এটুকুই আপনার জীবনকে ধ্বংস করার জন্যে যথেষ্ট। হ্যাঁ, প্রতিনিয়ত প্রতারকরা প্রতারণার জাল বিছিয়ে যাচ্ছে। আর তাঁদের খপ্পরে পড়লেই জীবন শেষ। ফ্রান্সের ৫ বছর বয়সী অ্যানির সঙ্গেও এমন কিছু ঘটেছে। তিনি নাকি খোদ হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের দ্বারা প্রতারিত হয়েছেন! চলুন বিষয়টি খোলাসা করা যাক! অ্যানি, যিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, তিনিই সোশ্যাল মিডিয়ায় ব্র্যাড পিটের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন।

তাঁর কথায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ইনস্টাগ্রামে তিনি একটি বার্তা পেয়েছিলেন। বার্তাটি তাঁর কাছে এসেছিল, ‘ব্র্যাড পিটের মায়ের’ নামে। স্বাভাবিকভাবেই বিষয়টি তখন তা উপেক্ষা করে দেন অ্যানি। পরের দিন ব্র্যাড পিটের ছদ্মবেশী আর একটি অ্যাকাউন্ট থেকে বার্তা পান অ্যানি। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব হয়। তবে তাঁদের যখন বন্ধুত্ব শুরু হয়েছিল, সেই সময়ে অ্যানের পারিবারিক অশান্তি চলছিল। স্বামীর সঙ্গেও সম্পর্কের ফাটলের সৃষ্টি হয় অ্যানির। তখনই অ্যানির জীবনে এন্ট্রি নেয়, ব্র্যাড পিটের ছদ্মবেশী। অ্যানি অনুভব করতে শুরু করেন, জীবন তাঁকে আরেকটি সুযোগ দিচ্ছে, এবং তিনি ব্র্যাড পিটের মধ্যে ভালোবাসা খুঁজে পান। আর ছদ্মবেশী ‘পিট’ও তাঁকে সুন্দর কবিতা এবং প্রেমের বার্তা পাঠাতে শুরু করেন। শুরু হয় তাঁদের প্রেম পর্ব।

কিছুদিন এমনটা চলার পর ভুয়ো ‘ব্র্যাড পিট’ অ্যানিকে বিয়ের প্রস্তাব দেন। যে তিনি অ্যানকে জানান, তিনি একটি দামি উপহার পাঠাতে চান তাঁকে, তবে এর জন্যে তাঁকে শুল্ক দিতে হবে। এরপর ভুয়ো ‘ব্র্যাড পিট’-কে কাস্টম ডিউটির নামে প্রায় ৮১ লাখ টাকা দেন অ্যানি। শুধু তাই নয়, অ্যানির মনে বিশ্বাস আরও বাড়ানোর জন্যে ভুয়ো ‘ব্র্যাড পিট’ একটি আবেগপূর্ণ গল্প তৈরি করেন। তিনি জানান, তাঁর কিডনিতে ক্যান্সার হয়েছে এবং চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। উপরন্তু, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কারণে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করতে পারছেন না। এমনকী প্রতারকটি হাসপাতালে পড়ে থাকা ব্র্যাড পিটের AI-জেনারেট করা ছবি অ্যানকে পাঠান। তখন অ্যান ভাবতে শুরু করেন, দুর্দশাগ্রস্ত ব্র্যাড পিটকে তাঁর সাহায্য করা উচিত। তবে একদিন অ্যানি, ব্র্যাড পিটকে তাঁর নতুন বান্ধবীর সঙ্গে দেখতে পাওয়ার পর বুঝতে পারেন যে, তিনি একটি বড় ফাঁদে পড়েছেন। ততক্ষনে অ্যান ৭ কোটি টাকারও বেশি ভুয়ো ব্র্যাডকে দিয়ে দিয়েছেন।

স্বাভাবিকভাবেই এত বড় প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অ্যানি। বর্তমানে তিনি গুরুতর বিষণ্নতায় ভুগছেন এবং একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। একটি সাক্ষাৎকারে অ্যান বলেছেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। হয়তো আমি অনুভব করতে শুরু করেছিলাম যে ঈশ্বর ব্র্যাড পিটকে আমার জীবনে পাঠিয়েছেন। আমি অনুভব করলাম যে আমার স্বপ্নের মানুষটি এসেছে। কিন্তু এই আশা আমাকে একটা বড় কেলেঙ্কারিতে জড়িয়ে দিল।’ তবে ভুয়ো ব্র্যাড পিটকে পাওয়া গিয়েছে কিনা তিনি জানাননি।

বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলিনাকে মারধর করতেন ব্র্যাড পিট, বিস্ফোরক তথ্য সামনে

জানেন কী, ‘ফাইট ক্লাব’-এ অভিনয়ের জন্য শরীরের ভয়ঙ্কর পরিবর্তন ঘটান ব্র্যাড পিট

জানেন কী, ব্র্যাড-অ্যাঞ্জেলিনার ওয়াইনার মামলার চার্জ প্রায় ২৫০ মিলিয়ন ডলার

ব্র্যাড পিটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ অ্যাঞ্জেলিনা জলির

‘মুখের অন্ধত্ব’ ব্যাধিতে ভুগছেন ব্র্যাড পিট

অভিনয় জীবন থেকে ইতি টানলেন ব্র্যাড পিট

বেআইনিভাবে ‘ওয়াইন কোম্পানি’ বিক্রি করার অভিযোগ অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে

প্রকাশ্যে এলো ব্র্যাড পিট অভিনীত ‘বুলেট ট্রেন’র ট্রেলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00