নিজস্ব প্রতিনিধি : বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ব্যক্তিগত জীবন হোক পেশাগত চর্চায় থাকে সবসময়। তাঁর ফিগার, স্যান্টের বিষয়ে কোন প্রশ্নই হবে না। ফিটনেসের দিক দিয়ে সবসময়ই এগিয়ে অক্ষয়। সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া এক শিল্পিকে বাঁচাতে ছুটে আসেন অক্ষয়। তাঁকে সাবধানে ধরে নীচে নামান তিনি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কপিল শর্মার শোয়ে শুটিং ফ্লোরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন আলি আসগর(যিনি কপিলের শোয়ের ‘দাদি’ চরিত্রে অভিনয় করতেন) কেবলের সাহায্যে শূন্যে ঝুলে রয়েছেন।অন্যদিকে তার সহ শিল্পিকেও দেখা যায় শূন্যে ঝুলে থাকতে। হঠাৎ জ্ঞান হারিয়ে পেছনের দিকে ঢলে পড়েন তিনি(সহ শিল্পি)। আলি আসগর চিৎকার করে উঠতেই ছুটে এলেন অক্ষয়। সঙ্গে সঙ্গে সুপারম্যানের মত ছুটে এসে ঔ শিল্পিকে ধরে মাটিতে নামালেন তিনি।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়কে।অনেকে লিখেছেন বাস্তবের প্রকৃত খিলাড়ি,কেউ আবার লিখেছেন,সঠিক সময়ে রক্ষা না করলে বড় বিপদ হতে পারত।কেউ আবার শিল্পিদের স্টান্ট করা কতটা নিরাপদ সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ছবি ‘সরফিরা’। এই ছবির অসাধারণ অভিনয়ে মন কেড়েছে দর্শকদের। এর পর তাঁকে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম আগেন’ ছবিতে দেখা যাবে।