নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন। কপিল শর্মা সঞ্চালিত শোটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এই শোটির জন্যে সারাবছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। সেলিব্রিটি দের সঙ্গে কপিলের খুনসুঁটিই বেশি পছন্দ দর্শকদের। যাই হোক, চলতি সিজনে কপিল শর্মা শো-এর প্রথম অতিথি হয়েছিলেন সলমান খান। যিনি শোয়ে এসে নিজের নানা গোপণ তথ্য জানিয়ে গিয়েছেন। জানিয়ে ছেন, অভিনেতা মস্তিষ্কের জটিল সমস্যায় ভুগছেন। সুপারস্টার সালমান খানকে অতিথি হিসেবে দেখানো সর্বশেষ সিজনের প্রথম পর্বটি ২১ জুন সম্প্রচারিত হয়েছিল। এই মূহুর্তে অনুষ্ঠানের বেশ কয়েকটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে কপিল তাঁর কৌতুক অভিনয় দিয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছেন। এবার যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হল তাঁর পারিশ্রমিক! অর্থাৎ শোটির প্রতি এপিসোডের জন্য কত পারিশ্রমিক নেন কপিল শর্মা?
একটি প্রতিবেদন অনুযায়ী, কপিল শোয়ের প্রতিটি এপিসোডের জন্য ৫ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। প্রথম সিজন থেকেই তিনি এই পরিমাণ পারিশ্রমিক নিয়ে আসছেন। প্রথম সিজনে মোট ১৩টি পর্বে তিনি ৬৫ কোটি টাকা আয় করেছিলেন। দ্বিতীয় সিজনেও তিনি তাঁর পারিশ্রমিক একই রেখেছেন। এবং তৃতীয় সিজনের জন্যও তার পারিশ্রমিক একই থাকবে। তবে যদি তাই হয়, তাহলে কপিল আরও ৬৫ কোটি টাকা আয় করবেন, যার ফলে এই সিরিজ থেকে তার মোট আয় ১৯৫ কোটি টাকা হবে। তবে এবারের কপিল শর্মার শোয়ে একাধিক চমক রয়েছে। কারণ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অর্চনা পুরান সিং, সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর এবং কিকু শারদা সকলে ফিরে এসেছেন। নভজ্যোত সিং সিধুও চলতি মরশুমে কপিলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন।
তারা সকলেই কপিল শর্মার শোয়ে পপুলার পারফর্মার ছিলেন। তাই তাঁদের প্রত্যাবর্তনে খুশি ভক্তরা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন কপিল শর্মা এবং প্রযোজনা করেছেন কপিল, অক্ষিত লাহোরিয়া এবং গুরজোত সিংহ। কপিল বিনোদন জগতে তার যাত্রা শুরু করেছিলেন কমেডি রিয়েলিটি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের একজন প্রতিযোগী হিসেবে, যেটি তিনি ২০০৭ সালে জিতেছিলেন। তার বুদ্ধিমত্তা এবং প্রাসঙ্গিক রসবোধ তাকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছে। তিনি কমেডি নাইটস উইথ কপিল এবং দ্য কপিল শর্মা শো-এর মতো সফল অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি ভারতের সবচেয়ে প্রিয় কৌতুকা ভিনেতাদের একজন। টেলিভিশনের পাশাপাশি, কপিল কিস কিসকো প্যার করুণের মাধ্যমে চলচ্চিত্রেও প্রবেশ করছেন।এছাড়াও তিনি অ্যানিমেটেড ফিচারে কণ্ঠ দেন।