Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋতুপর্ণার মা গুরুতর অসুস্থ, শাশুড়িকে দেখতে কলকাতায় ছুটে এলেন জামাই

এদিকে শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় চলে এসেছেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী। এছাড়াও নায়িকার মাসতুতো ভাইও মুম্বই থেকে কলকাতায় ছুটে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। গত বছরেও তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশি কিছু বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন নায়িকার মা। পেশাগত ও ব্যক্তিগত উভয় জীবনেই নায়িকা সক্রিয়। স্বামী ও সন্তানরা থাকেন সিঙ্গাপুরে। তাই বছরের প্রায় সময়েই তাঁকে সিঙ্গাপুর-কলকাতা যাতায়াত করতে হয়। আবার শুটিংয়ের প্রয়োজনে মুম্বইতেও যেতে হয় অভিনেত্রীকে। এত কর্মব্যস্ততার মধ্যেও মায়ের খেয়াল রাখেন অভিনেত্রী।

যাই হোক, এখন শোনা যাচ্ছে, কিডনির সমস্যার কারণেই গত ১০ দিন ধরে ঋতুপর্ণার মা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁর মায়ের কিডনির সমস্যা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ডায়ালিসিস হয়েছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, নায়িকার মায়ের প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। পাশাপাশি শরীরে আরও নানা সমস্যা রয়েছে তাঁর। তাই তাঁর মাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এদিকে শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় চলে এসেছেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী। এছাড়াও নায়িকার মাসতুতো ভাইও মুম্বই থেকে কলকাতায় ছুটে এসেছেন। অভিনেত্রীর বিশ্বাস, তাঁর মা ভেন্টিলেশনে রয়েছেন ঠিকই, কিন্তু তাঁর মা খুব লড়াকু। তাই তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন।

বাংলা ছবির হল সঙ্কট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে ডেকে পাঠালেন ঋতুপর্ণাকে

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

প্রসেনজিতের সঙ্গে গোপনে প্রেম? প্রশ্ন করতেই চমকপ্রদ উত্তর ঋতুপর্ণার, কি ঘটল তারপর!

মাতৃহারা ঋতুপর্ণা, ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর থেমে গেল জীবন

ঋতুপর্ণা- স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর ওপরে ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের

‘অমানবিক আচরণ’, ঋতুপর্ণার ওপর হেনস্তার ঘটনা নিয়ে সরব টলিপাড়া

পায়ে প্লাস্টার নিয়েই আরজি কর-কাণ্ডে প্রতিবাদে রাজপথে দুলাল লাহিড়ী, বিতর্ক এড়িয়ে সামিল ঋতুপর্ণাও

‘হাসপাতাল, স্কুল, কলেজ, নারির নিরাপত্তা কোথায়’, আরজি কর-কাণ্ড নিয়ে সরব আবির, ঋতুপর্ণা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00