নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা পারভীন দাবাস। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে । বর্তমানে অভিনেতা আইসিউতে ভর্তি রয়েছেন বলে খবর। এই সময় পারভীন দাবাসের পাশে হাসপাতালে রয়েছেন স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি জাঙ্গিয়ানি ।
অভিনেতার পাশাপাশি প্রো পাঞ্জা লীগের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন পারভীন দাবাস। তাই তাঁর দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রো পাঞ্জা লীগ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শনিবার ভোরে দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পারভীন দাবাস। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কঠিন সময়ে পারভিন ও তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। প্রো পাঞ্জা লিগ ম্যানেজমেন্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর শারীরিক অবস্থা সমস্ত আপডেট জানান হবে। আমরা পারভীনের দ্রুত আরোগ্যের কামনা করি। ‘ তবে কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা তা এখন জানা যায়নি।
উল্লেখ্য, ‘খোসলা কা ঘোসলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনী এমএমএস ২’-এর মতো ছবিতে অভিনয় করেছেন পারভিন দাবাস। তাঁকে শেষ দেখা গিয়েছিল প্রাইম ভিডিওর শর্মাজি কি বেটি ছবিতে। একথায় বলিউডে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। তাই দুর্ঘটনার খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন পারভীন দাবাসের ভক্তরা।