Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্দুকের গুলি ছুঁড়েই মা দুর্গাকে বিদায় জানায় এই রাজ পরিবার

শুক্রবার বিজয়া দশমীর দিনও বৈকন্ঠপুর রাজ পরিবারের প্রাচীন নিয়ম মেনে শূন্যে গুলি ছুড়ে দেবী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। ঘড়ির কাটায় বেলা ২.৩০ বাজতেই

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজ পরিবারের ৫১২ বছরের প্রাচীন পুজো ঘিরে কয়েকদিন উৎসবে মেতেছিলেন এলাকাবাসী। যদিও দূরদুরান্ত থেকেও এই প্রাচীন পুজো দেখতে আসেন সাধারণ মানুষ। পুজোর কটাদিন রাজবাড়ির দরজা সকলের জন্যই খোলা থাকে। জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির পুজো মানেই এক বিশেষ আবেগ। নরবলি বন্ধ হয়েছে প্রায় ৪০০ বছর আগে। তবু অনেক প্রাচীন রীতিনীতি আজও পালিত হয় এই পুজোয়। কিছু প্রথা বিলুপ্ত হলেও ষষ্ঠীর বোধন, অষ্টমীর পুস্পাঞ্জালী, সন্ধিপুজো এবং দশমীর দিন সিঁদুর খেলা – এই সব কিছুতেই জলপাইগুড়ি রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ থাকে জমজমাট।

শুক্রবার বিজয়া দশমীর দিনও বৈকন্ঠপুর রাজ পরিবারের প্রাচীন নিয়ম মেনে শূন্যে গুলি ছুড়ে দেবী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। ঘড়ির কাটায় বেলা ২.৩০ বাজতেই দো-নলা বন্দুক আকাশের দিকে তাঁক করে গুলি ছোড়েন রাজ পরিবারের সদস্য সৌম্য বসু। যদিও এদিন সকাল থেকেই মা দুর্গাকে মিষ্টি মুখ করিয়ে শুরু হয়েছিল সিঁদুর খেলা। এদিন বিসর্জন উপলক্ষে রাজবাড়ীতে জমায়েত হয় কয়েক হাজার যুবক যুবতীর। শুরু হয় ঢাকের তালে উদ্ধাম নৃত্য। যা দেখে স্বভাবতই বিরক্ত রাজ পরিবারের সদস্যরা। রাজবাড়ীর নাটমন্দির থেকে প্রতিমা নিরঞ্জনের পুকুরের দূরত্ব মাত্র ৫০ মিটার। এই পথটুকু দেবীকে রথে টেনে নিয়ে যাওয়া হয়। রথের দড়ি টানেন স্থানীয়রা। কিন্তু ব্যাপক ভিড়ের জন্য এইটুকু পথ যেতেই এদিন সময় লাগে গেল অন্তত ৩ ঘন্টা।

তিস্তার এক পাড়ে থাকা বৈকন্ঠপুর রাজবাড়ী থেকে শুক্রবার কৈলাশের পথে রওনা দিলেন উমা। অপরদিকে আগামীকাল তিস্তার অপর পাড় অর্থাৎ ডুয়ার্সের বাসিন্দারা মাতবেন এক দিনের দুর্গাপুজোয়। দেবি দুর্গা আগামীকাল ভান্ডানী রুপে পূজিত হবেন ময়নাগুড়ি ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।

লোহার গেট ও ইটের দেওয়াল ভেঙে তছনছ নথি, হাতির হানায় লণ্ডভণ্ড স্কুল

রেশন সামগ্রী পাচার করতে গিয়ে গ্রেফতার ২

শহরে ঢুকে পড়ল দলছুট দুই হাতি! জারি ১৪৪ ধারা

জলপাইগুড়িতে হানা দিয়ে প্রতারককে ধরল মহারাষ্ট্র পুলিশ

পাহাড় ও ডুয়ার্সে পর্যটকদের ঢল, করোনার আশঙ্কাতেও খুশি ব্যবসায়ীরা

বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে, তরুণীকে পাওয়া গেল জঙ্গলে!

বন্ধ মিলনোৎসব, তবুও ইছামতিতে হল দু’দেশের প্রতিমা বিসর্জন

PPE কিট পরেই সিঁদুর খেললেন হিন্দু-মুসলিম মহিলারা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00