Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়িতে হানা দিয়ে প্রতারককে ধরল মহারাষ্ট্র পুলিশ

নাগপুর থেকে জলপাইগুড়িতে এসে এক যুবককে গ্রেফতার করলো মহারাষ্ট্র পুলিশ। গতকাল ভূয়ো চিকিৎসক গ্রেফতারের পর মঙ্গলবার প্রতারণা মামলায় জড়িত

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগপুর থেকে জলপাইগুড়িতে এসে এক যুবককে গ্রেফতার করলো মহারাষ্ট্র পুলিশ। গতকাল ভূয়ো চিকিৎসক গ্রেফতারের পর মঙ্গলবার প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে জলপাইগুড়ি থেকে এক যুবককে গ্রেফতার করলো মহারাষ্ট্র পুলিশ। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ধৃতের নাম অবিনাশ ভগবান সিংহ (২৭), বাড়ি জলপাইগুড়ি শহরের রানীনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রর নাগপুর থানা এলাকার এক চিকিৎসক দিলীপ দুয়ারি ২০১৯ সালে নাগপুর থানায় একটি প্রতারণা সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন তাঁর সঙ্গে ৪ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে নাগপুর থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত অবিনাশ। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করলে তদন্তকারীরা জানতে পারেন অবিনাশ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের বাসিন্দা। এরপরই মহারাষ্ট্র পুলিশ যোগাযোগ করেন জলপাইগুড়ি থানার সঙ্গে। অবিনাশের উপস্থিতি সম্পর্কে নিশ্চিন্ত হওয়ার পর নাগপুর থেকে তদন্তকারীদের একটি দল জলপাইগুড়ি চলে আসেন। এরপর মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে তাঁরা গ্রেফতার করেন অবিনাশ ভগবান সিংহ নামে ওই যুবককে। ধৃত যুবককে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

‘পরিকল্পিত বাঙালি নিশ্চিহ্ন অভিযান’, পুণেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সুর চড়াল তৃণমূল

বদ্ধ উন্মাদের মতো আচরণ, টোল সংগ্রহকারীর উপর গাড়ি উঠিয়ে বেপাত্তা চালক

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00