Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সভাপতি পদে লড়বেন? ধোঁয়াশা জিইয়ে রাখলেন রাহুল

কংগ্রেসের সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে সরাসরি উত্তর না দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি : কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়ল। এই কর্মসূচিতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫৭০ কিমি হাঁটছেন রাহুল গান্ধি সহ শতাধিক কংগ্রেসের নেতা-কর্মীরা। এদিন কংগ্রেসের সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে সরাসরি উত্তর না দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন কংগ্রেস সাংসদ।

বিজেপি, আরএসএসের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি কায়েম করে বিভাজনের অভিযোগ তুলে ‘ভারত জোড়ো’ কর্মসূচি শুরু হয়েছে কংগ্রেসের। মূলত রাহুল গান্ধির উদ্যোগেই এই কর্মসূচি। সাম্প্রতিক অতীতে এই বড় পদযাত্রার আয়োজন কোনও দলই করেনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই কর্মসূচি সফল হলে কংগ্রেস অক্সিজেন পেতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই পদযাত্রার তৃতীয় দিনে কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় রাজীব তনয়কে। সভাপতি নির্বাচনের লড়াই করবেন কি না, এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘আর কিছুদিন পরই সভাপতি নির্বাচন হবে। একটু অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে।’ তখন সাংবাদিকরা জানতে চান, আপনি তাহলে লড়াইয়ের ব্যাপারটা অস্বীকার করছেন না। পাল্টা রাহুল বলেন, ‘আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সেই সিদ্ধান্তেই অটল থাকব।’ রাহুলের এই মন্তব্য থেকে জল্পনা ছড়ায় তাহলে কি সভাপতি পদ না নেওয়ার গোঁয়েই অনড় রয়েছেন সনিয়া-পুত্র। অন্য পক্ষের মতে, রাহুল নিজে না লড়লেও তাঁরই মনোনীত কেউ লড়বেন। তাই রাহুল আর কিছুদিন অপেক্ষা করতে বলেছেন।

এদিন ফের কংগ্রেস সাংসদ বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনেন। তাঁর মুখেও এদিন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার অভিযোগ শোনা যায়। তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক ফায়দার জন্য নয়, বিজেপি- আরএসএসের ঘৃণার হাত থেকে দেশকে বাঁচাতে এই ‘ভারত জোড়ো’ কর্মসূচি শুরু করা হয়েছে।’

‘আপকে সমর্থন নয়’, খাড়গে-রাহুলকে আর্জি পঞ্জাব ও দিল্লির কংগ্রেস নেতাদের

আজ শেষ কংগ্রেসের প্লেনারি অধিবেশন, ভাষণ দেবেন রাহুল

‘পর্দায় বোমক্যাশের চরিত্রে একদমই মানাবে না দেব-কে’, কী যুক্তি রাহুলের

যারা আমায় ব্যঙ্গ করে, তাদের ধন্যবাদ: বিজেপিকে সপাটে চড় রাহুলের

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে উর্মিলা মাতন্ডকর

হিন্দু-মুসলিম সম্প্রীতি ভাঙতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা: রাহুল

‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে রাহুলকে খুনের হুমকি দেওয়া ব্যক্তি ধৃত

নর্মদা বাঁধ বিরোধীদের সঙ্গে পদযাত্রা, নাম না করে রাহুলকে খোঁচা মোদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00