Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

 ‘চাঁদি ফাটা’ রোদ থেকে বাঁচতে ট্র্যাফিক পুলিশের মাথায় এসি হেলমেট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। আর তা থেকেই বাঁচতে নয়া পদ্ধতি বেঁচে নিলেন ট্র্যাফিক পুলিশরা। এবার মাথায় এসি হেলমেট পড়েই তারা তাদের দায়িত্ব পালন করবেন । ইতিমধ্যেই গুজরাটের ভদোদরার ট্র্যাফিক পুলিশরা এই এসি হেলমেট ব্যবহার করা শুরু করেছে।

বর্তমানে ভদোদরার প্রায় ৪৫০ জন পুলিশ সদস্যরা গরম থেকে বাঁচতে AC Helmet ব্যবহার করা শুরু করেছে। যাতে তারা সুস্থভাবে গরমের মধ্যে দীর্ঘ শিফটে কাজ করতে পারে। বর্তমানে কর্তব্যরত পুলিশ সদস্যদের এসি হেলমেট পরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাথায় এসি হেলমেট পড়েই দায়িত্ব পালন করছেন ট্র্যাফিক পুলিশরা।

 গত বছর প্রথম ট্রাফিক পুলিশ এসি হেলমেট চালু হয়  আমেদাবাদে। শীঘ্রই  কানপুরের ট্র্যাফিক পুলিশরাও এই হেলমেট ব্যবহার  শুরু  হবে। জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট বানিয়েছেন আইআইএম ভাদোদরার এক ছাত্র। যাতে তাঁরা এই গ্রীষ্মের সময় সমস্যায় না পড়েন, অসুস্থ হয়ে না পড়েন।

কি রয়েছে এই এসি হেলমেটে? এটি বিশেষ ব্যটারি চালিত। যা আট ঘণ্টা অবধি থাকে। এগুলি কেবল শীতল বাতাসই সরবরাহ করে না। বরং ট্র্যাফিক পুলিশকে ধুলো এবং দূষণ থেকে রক্ষা করে। আর এইগুলির ওজন সাধারণ হেলমেটের তুলনায় ৫০০ গ্রাম বেশি। এই এসি হেলমেটের দাম গড়ে ১২,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে।

চরম আর্দ্রতা দক্ষিণবঙ্গে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

তাপপ্রবাহ থেকে কবে মুক্তি, কোন জেলায় কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস জানুন

অস্বস্তিকর গরম থেকে নেই রেহাই, বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর

CPR দিয়ে সাপের প্রাণরক্ষা, অসাধ্যসাধন করে দেখালেন গুজরাটের যুবক

স্কুটারের পিছনে বসে যুবক, হাতে আস্ত বড় কুমির

আতঙ্ক! গুজরাটে জলমগ্ন এলাকায় ঢুকে পড়ছে কুমির

তীব্র গরমে ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত প্রায়  ৪০ হাজার মানুষ

নাজেহাল অবস্থা, জল সংকটের মাঝে  ৫০ ডিগ্রি ছুঁল দিল্লির তাপমাত্রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00