Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত প্রায়  ৪০ হাজার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। আর তারজেরে প্রায় প্রতিদিন হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এই সময় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ১ মার্চ থেকে ১৮ জুনের মধ্যে হিটস্ট্রোকে প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তারমধ্যে এখন পর্যন্ত  ১১০ জনেরও বেশি বাসিন্দা প্রাণ হারিয়েছেন।

বর্তমানে উত্তর ভারতে চলছে তীব্র দাবদাহ। তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এই  অবস্থায়  দিল্লিতে প্রাণ হারিয়েছেন ২০ জন এবং নয়ডায় ১০ জন । পাশাপাশি উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডে  তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে উঠছে। বিহারে প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে ২২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডে চলছে তাপপ্রবাহ। বর্তমানে দেরাদুনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং মুসৌরিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এমনকি পৌরি ও নৈনিতালের মতো পার্বত্য শহরগুলিতে চলছে তাপপ্রবাহ ।

অন্যদিকে হাওয়া অফিস, চলতি মাসে  স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা  থাকবে বলে জানিয়েছে। অন্যদিকে একদিকে যখন চলছে তীব্র গরম সেই সময়  উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমে দেখা দিয়েছে বন্যা। আর তাতে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে উদ্ধারকাজ। আগামী বেশ কয়েক দিন অসমে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00