মধ্যপ্রদেশে পাঁচতারা হোটেলে মার্কিন নাগরিকের রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন নাগরিকের দেহ উদ্ধার  মধ্যপ্রদেশের ইন্দোরের একটি পাঁচতারা হোটেলের ঘর থেকে। সোমবার বন্ধ ঘর থেকে  মার্কিন নাগরিকের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৩৬ – এর উইলিয়াম মাইকেল রেনল্ডস। তিনি শিকাগোর বাসিন্দা। কিছুদিন আগে তিনি    মধ্যপ্রদেশে এসে বিজয় নগর এলাকার একটি হোটেলে উঠেছিলেন।

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই রেনল্ডসের ঘরের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে হোটেল কর্মীরা তাঁকে ডাকাডাকির পর খুলেনি দরজা। তাই বাধ্য হয়েই হোটেলের কর্মীরা মিলে রেনল্ডসের ঘরের দরজা ভাঙে। আর তখনই অচেতন  অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মার্কিন নাগরিককে। এরপর তাঁকে উদ্ধার করেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ ডান্ডোটিয়া জানিয়েছেন, রেনল্ডস ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন ভারতে । নিহত ব্যক্তির শরীরের মধ্যে কোন সন্দেহজনক কিছু দেখা যায়নি। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেনল্ডসের। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে । কী করে হোটেলের ঘরের মধ্যে মার্কিন নাগরিকের মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলা বিজেপি মন্ত্রীকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রেস্তোরাঁয় টেবিল না পেয়ে চটে লাল মন্ত্রী, সবক শেখাতে কী করলেন জানেন?

মন্দিরের দরজা না খোলায় পুরোহিতকে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি বিধায়কের পুত্র

“তোকে খুন করতাম, বাবা তাই পারলাম না”, পরিবারের অমতে কন্যার বিয়ে মানতে না পেরে আত্মঘাতী পিতা

ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

অপহৃত যুবককে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হামলায় নিহত পুলিশ কর্মী

‘কমল নাথের দিকে আঙ্গুল তুললে লাশের বন্যা বইবে’,কংগ্রেস বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

দারোগার জন্মদিনে থানা হয়ে উঠল পানশালা, উড়ল মদের ফোয়ারা, চলল নর্তকীদের উদ্দাম নাচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]