‘কমল নাথের দিকে আঙ্গুল তুললে লাশের বন্যা বইবে’,কংগ্রেস বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘আঙ্গুল তুললে লাশের পাহাড় তৈরি হবে’ এমন মন্তব্য করে রাজনীতিতে নিন্দার ঝড় তুললেন মধ্যপ্রদেশের ছিন্দোয়াড়ায় কংগ্রেস বিধায়ক বিজয় চৌর। বিক্ষোভের সময় সৌসার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলে ওঠেন, ‘কালেক্টর ও এসপির কান খুলে শুনে রাখুন, যদি কমল নাথ জি-র বিরুদ্ধে আঙুল তোলা হয়, তাহলে সবার আগে ছিন্দোয়ারায় লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ মিলবে।’

সম্প্রতি শিরোনামে ঘুরপাক খাচ্ছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। জল্পনা উঠছিল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবেন তিনি। যাবতীয় জল্পনাকল্পনাকে সত্যি করে কমল নাথ যদি বিজেপিতে যোগদান করেন, তবে তিনিই হবেন গত এক দশকের মধ্যে সেই দশম ব্যক্তি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেস ছাড়বেন।সম্প্রতি হররাই সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল। এর জবাবে বিজেপি সাংসদ বান্টি সাহু একটি ব্যঙ্গত্মক মন্তব্য করেছিলেন।এতে ক্ষুব্ধ হয়ে কংগ্রেস ছিন্দোয়ারায় বিক্ষোভ শুরু করে।

এদিকে, কংগ্রেস কর্মীদের উদ্দেশে বিধায়ক চৌরে আরও একবার অতীত মনে করিয়ে দিয়ে বলেন, ‘কমল নাথ লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা করিয়েছেন, শিশুদের বিনামূল্যে চিকিৎসা করেছেন, যুবক-যুবতীদের কর্মসংস্থান দিয়েছেন। ছিন্দোয়ারা মডেলটি তাঁর জন্যই তৈরি হয়েছিল। বান্টি সাহু অল্প বয়সেই সবকিছু পেয়েছিলেন, যেমন বানরের হাতে ক্ষুর। কিন্তু কমল নাথ সবকিছু অর্জন করেছিল। বান্টির উচিত কমল নাথের কাছে ক্ষমা চাওয়া।’

একইসঙ্গে কংগ্রেস বিধায়ক চৌরে কর্মীদের বলেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই। কমল নাথ, নকুল নাথ, সমস্ত বিধায়ক এবং জনগণ তোমাদের সঙ্গে আছে। যদি কমলনাথের বিরুদ্ধে একটি আঙুল ওঠে তাহলে লক্ষ লক্ষ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকবে।’

বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস বিধায়ক চৌরে জানান, ‘মধ্যপ্রদেশে ২৫ বছর ধরে গুন্ডা রাজ, মাফিয়া রাজ, বাজি, জুয়া, মদ ও বালির অবৈধ ব্যবসা চলছে। বান্টি সাহু এবং নানা ভাউ একই মুদ্রার দুF পিঠ। এরাই কালেক্টর ও এসপিকে তাদের পকেটে রেখেছে। পুলিশও তাদের তালে তাল মেলাচ্ছে। জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করছেন খোদ পুলিশই। আপনি যদি থানায় রিপোর্ট লেখাতে যান, পুলিশ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। এটাই হল মধ্যপ্রদেশের পুলিশ। যার অন্যতম নেতৃত্ব দিচ্ছে বিজেপি সাংসদ বান্টি সাহু।’

সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলা বিজেপি মন্ত্রীকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রেস্তোরাঁয় টেবিল না পেয়ে চটে লাল মন্ত্রী, সবক শেখাতে কী করলেন জানেন?

মন্দিরের দরজা না খোলায় পুরোহিতকে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি বিধায়কের পুত্র

“তোকে খুন করতাম, বাবা তাই পারলাম না”, পরিবারের অমতে কন্যার বিয়ে মানতে না পেরে আত্মঘাতী পিতা

ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

অপহৃত যুবককে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হামলায় নিহত পুলিশ কর্মী

দারোগার জন্মদিনে থানা হয়ে উঠল পানশালা, উড়ল মদের ফোয়ারা, চলল নর্তকীদের উদ্দাম নাচ

নিজের প্রাণের বিনিময়ে মালিককে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিল জার্মান শেপার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]