Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরব তৃণমূল, সংসদের শীতকালীন অধিবেশন অচল হওয়ার আশঙ্কা

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগেই অচল হওয়ার আশঙ্কা তৈরি হল। তৃণমূল কংগ্রেস সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগেই অচল হওয়ার আশঙ্কা তৈরি হল। তৃণমূল কংগ্রেস সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শনিবারই জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, তাঁরা সংসদ অচল করে দেবেন। পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় রেজোল্যুশন আন হচ্ছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ও জানিয়েছেন, কেন্দ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সংসদে কড়া অবস্থান নেবে দল।

প্রসঙ্গত, বাংলা-সহ তিন রাজ্যে কাজের সীমা বা পরিধি বেড়েছে বিএসএফের। আগে ১৫ কিলোমিটার পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা থাকতো, বর্তমানে তা বাড়িয়ে ৫০ কিলোমিটার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা ও পাঞ্জাব। তবে বিজেপি শাসিত রাজ্য অসম এই প্রসঙ্গে নিশ্চুপ রয়েছে। কিন্তু তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন। তীব্র প্রতিবাদ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এবার সংসদেও সরব হবে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। তৃণমূল সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হবে। পাশাপাশি, লোকসভা ও রাজ্যসভা অধিবেশনে এই প্রসঙ্গ তুলবে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলও এর বিরুদ্ধে সরব হবে। ফলে সংসদের দুই অধিবেশন অচল হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

বাঙালি হেনস্তা! রাজ্যপালের আশ্বাসে আস্থা নেই, বললেন তৃণমূল সাংসদ

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে সৌগত রায়, কী হয়েছে সাংসদের?

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সতর্ক পুলিশ ও বিএসএফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00