‘ডিভিশন চাইলে অনুমতি মেলেনি’,  স্পিকার নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৮ তম লোকসভার স্পিকার হয়েছেন ওম বিড়লা। বুধবার এই অধ্যক্ষ  নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাঁরা দাবি করেছেন, বিরোধী সাংসদদের অনেকে ডিভিশন বা ভোটভুটি চাইলেও প্রোটেম স্পিকার তাতে কর্ণপাত করেনি। বরং ওম বিড়লাকে সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন ভর্তৃহরি মহতাব ৷ এবার এই নিয়ে সরব হলেন   তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

সংসদ থেকে বেরিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড  সাফ জানান, ‘নিয়ম হল কোনও সদস্য যদি ডিভিশন চায় তাহলে  প্রোটেম স্পিকারকে অনুমোদন দিতে হয়। তবে এদিন ইন্ডিয়া জোটের একাধিক প্রতিনিধি ডিভিশন চাইলেও অনুমতি দেওয়া হয়নি। আপনারা চাইলে ফুটেজ দেখে নিতে পারেন।‘ অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক দাবি করেন, ‘এদিনের এই  ঘটনায় স্পষ্ট যে ক্ষমতাসীন সরকার বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে তা সংবিধান বিরোধী কর্মকাণ্ড চলতে থাকবে।‘

উল্লেখ্য, প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। ১৮ তম লোকসভায় স্পিকার পদে  এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার সকাল ১১ টা থেকে সংসদে শুরু হয় ভোটাভুটি। আর তাতে  ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতা  পেয়ে সুরেশকে হারিয়ে দ্বিতীয়বার স্পিকার হিসাবে মনোনীত  হলেন ওম বিড়লা। এরপর স্পিকার নির্বাচনে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলল বিরোধী শিবির।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]