Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরা মডেল গোয়াতেও! আক্রান্ত তৃণমূল দ্বারস্থ নির্বাচন কমিশনের

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় সাধারণ নির্বাচন। আর সেই গোয়াকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় সাধারণ নির্বাচন। আর সেই গোয়াকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোয়াতেও নির্বাচন যতই এগিয়ে আসছে ততই মারমুখি হচ্ছে সেখানকার শাসকদল বিজেপি সরকার। কিছুদিন ধরেই গোয়ায় তৃণমূলের নানা কার্যালয় ভাঙচুর ও আক্রমণের ঘটনা সামনে এসেছে। পানাজিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল ঘাসফুল শিবির। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল।

গোয়া বিধানসভা ভোটের প্রচারে শাসকদল বিজেপি বাধা দিচ্ছে-এই অভিযোগ তুলেই এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। চারজনের প্রতিনিধি দলে ছিলেন চার সাংসদ সৌগত রায়, আবির বিশ্বাস, শান্তনু সেন ও অপরূপা পোদ্দার। কিন্তু এই টার্গেটে তৃণমূল কেন? ও গোয়া বিধানসভায় ভোটপ্রচারে বাধা কেন দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করেন সৌগত রায়রা।

জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘আমরা প্রথমবার গোয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছি। তা সত্ত্বেও আমাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। দিন কয়েক আগে পানাজিতে আমাদের পার্টি অফিসে গভীর রাতে হামলা চালানো হয়। নিরাপত্তারক্ষীদের মারধরও করা হয়। কমিশনকে সমস্ত বিষয় জানানো হয়েছে। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, গোয়ায় যাতে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, তা দেখবেন। প্রচারেও তৃণমূল কংগ্রেসকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। প্রায় ২৫ মিনিট কথা হয়েছে ফুল বেঞ্চের সঙ্গে। আমরা কথা বলে সন্তুষ্ট। বিজেপি নেতা তেজস্বী সূর্ব দাবি করেছেন আমাদের পানাজি কার্যালয়ে হামলার বিষয়টি ভুয়ো। আমরা নাকি নিজেরাই এমনটা করেছি! তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। তেজস্বী সূর্যর নামে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছি আমরা।’

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে সৌগত রায়, কী হয়েছে সাংসদের?

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর

প্রকাশ্যে কোন্দল, কল্যাণ-সৌগত’র লড়াইয়ে অস্বস্তিতে তৃণমূল

ওষুধের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, পথে নামছে তৃণমূল

‘আমরাই সংখ্যাগুরু হব’ মন্তব্য নিয়ে ফিরহাদকে সতর্ক করল তৃণমূল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00