Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়া: গভীর রাতে গোয়ার শিরগাঁও মন্দিরে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। শুক্রবার পদপৃষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। আহত সংখ্যা প্রশাসনিকভাবে জানানো হয়েছে ৩০ জনেরও বেশি। গোয়ার শিরগাঁওয়ে আয়োজিত হয়েছিল শ্রী লাইরাই দেবীর শোভাযাত্রা। সেখানেই ঘটে এই ঘটনা। আহতদের তড়িঘড়ি গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, শুক্রবার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রা-তে অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমা করেছিলেন। সেই সময় সৃষ্টি হয়ে প্রচণ্ড বিশৃঙ্খলা। সেখানেই পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। জানা গিয়েছে, আহতদের বহু মানুষের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একজন। বাকিরা কিছুটা হলেও আশঙ্কামুক্ত হয়েছেন।

ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত। মুখ্যমন্ত্রী এই ঘটনা জানার পরেই উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং বিচোলিম হাসপাতাল পরিদর্শন করেন বলে জানা গিয়েছে। প্রমোদ আহতদের চিকিৎসার খোঁজ খবরও নেন। তিনি সেখানে গিয়ে আহতের পাশে ত্থেকে জানিয়েছন, প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা প্রদানের জন্য সেখানের কর্মকর্তারা দায়িত্ব নেবেন।

সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই নিয়ন্ত্রণ হারয়ে ফেলেন। হঠাৎ শুরু হয় যায় হুড়োহুড়ি। সেই দেখেই বাকিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই পরিস্থিতি দেখে মন্দিরের সেবায়েকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। এই বিশৃঙ্খলার জন্য মন্দির কর্তাদের উপর আসে গাফিলতির অভিযোগ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তার কেন ছিল না সেখানে।

হানিমুনের জন্য ভারতের ৩ বিলাসবহুল জায়গা, হার মানাবে বিদেশকেও

গরম সহ্য না হলে ছুটি কাটাতে ভুলেও যাবেন না এখানে

লন্ডন-দুবাইয়ে বাড়ি, দামী গাড়ি, ১৪০০ কোটি টাকার মালকিন বিজেপি প্রার্থীকে চিনে নিন  

সুইমিং পুলে পাঁচ বছরের নাবালকের ডুবে মৃত্যু, তদন্তে পুলিশ

ইন্ডিগো বিমানে পাইলটকে মারধর যাত্রীর, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র আগেই গোয়া সফরে গেলেন সোনিয়া

দেশে ৬৩ জনের শরীরে শনাক্ত করোনার JN.1 সাব ভ্যারিয়েন্ট

দিশা নায়েক, ভারতের প্রথম মহিলা দমকল কর্মী হিসেবে MIA-তে যোগদান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00