Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঊর্দূ, সুফি আর জামশেদ, তিন প্রলোভনেই এক দশক আগে মাধুরী হয়ে উঠেছিলেন বিশ্বাসঘাতক   

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  ভারতে থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে বর্তমানে ভারতীয় গোয়েন্দা বিভাগ ও পুলিশি হেফাজতে ‘ট্রাভেল উইথ জো’ খ্যাত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাকিস্তানি আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল তার, একথা নিজে মুখে স্বীকার করেছে জ্যোতি। এই মুহূর্তে ভারতের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পাক গুপ্তচরের কিছু অংশ এসেছে পুলিশের হাতে। কিন্তু এরাই কি প্রথম? এর আগেও কি বিশ্বাসঘাতকতার ছবি দেখেনি ভারত? আজ প্রযুক্তি অনেক উন্নত, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের দৌলতে গোয়েন্দাদের কাজও তুলনামূলক সহজ। আজ থেকে ১৫ বছর আগেই কাজটা এতখানি সহজ ছিল না। অথচ তখনও ভারতীয় গোয়েন্দা বিভাগের চোখ এড়াতে পারেনি এক বিশ্বাসঘাতক সরকারী কর্মচারী। সুফিবাদ আর ঊর্দূ কবিতার লোভ তাঁকে পরিণত করেছিল দেশপ্রেমী থেকে দেশদ্রোহীতে। আজ জেনে নেব সেই গল্প।

২০১০ সালের গোড়ার দিক। মাত্র দেড় বছর আগেই দেশে ঘটে গিয়েছে তাজ হোটেলে হামলা। ২৬/১১’র সেই ক্ষত তখনও দগদগে। আচমকা এমন এক সময়ে তৎকালীন গোয়েন্দা প্রধান রাজীব মাথুরের কাছে একটি খবর আসে। জানা যায় ইসলামাবাদ হাইকমিশনে মাধুরী গুপ্তা নামে এক আধিকারিক রয়েছেন। তিনি হাই কমিশনে নিযুক্ত মধ্য স্তরের কূটনীতিক। মাধুরী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআইয়ের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন। এই ‘গোপন যোগাযোগ’-ই ভাবিয়ে তোলে গোয়েন্দা প্রধানকে। চিন্তায় পড়েযান তিনি। সদ্য ২৬/১১ হয়েছে, তার জন্য দায়ী করা হয়েছে গোয়েন্দা ব্যর্থতাকে। কিন্তু আর কোনও গোয়েন্দা ব্যর্থতার ভার বহনের ক্ষমতা তখন ভারতের ছিল না। তাই এই বিষয়ে জোর কদমে কাজ শুরু করেন রাজীব মাথুর।

মাধুরীকে নিয়ে প্রাথমিক কিছু তথ্য পেতেই মাথুর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) প্রধান কেসি ভার্মা এবং স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে জানান। সিদ্ধান্ত নেওয়া হয় আরও ২ সপ্তাহ মাধুরীর উপর নাজরদারি চালানো হবে। এই সময়ের মধ্যে অন্য একটি চাল চালেন গোয়েন্দারা। তাঁরা মাধুরীর কাছে ভুল তথ্য পৌঁছে দেন। সেই সব তথ্য আধিকারিক আইএসআইকে দিলে তা ভুল প্রমাণিত হয়।

এর মধ্যেই এক কৌশল অবলম্বন করেন ভারতীয় গোয়েন্দারা। ২০১০-এর শেষের দিকে ভুটানে অনুষ্ঠিত হতে চলা সার্ক শীর্ষ সম্মেলনে মিডিয়া সম্পর্কিত সহায়তার অজুহাতে দিল্লিতে তলব করা হয় মাধুরীকে। ২১ এপ্রিল দিল্লিতে আসেন তিনি। রাতে ওয়েস্ট দিল্লির বাসভবনে থাকেন, পরের দিন সকালে এমইএ (MEA) অফিসে রিপোর্ট করেন। আগে থেকেই প্রস্তুত ছিলেন পুলিশ ও গোয়েন্দারা। তাঁরা তৎক্ষণাৎ মাধুরী গুপ্তাকে হেফাজতে দেয়।

অনেক জিজ্ঞসাবাদের পর গোয়েন্দারা জানতে পারেন মাধুরী হানিট্র্যাপের শিকার। এক পাকিস্তানি যুবকের প্রেমে পড়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। ৩০ বছর বয়সী সুদর্শন জামশেদ ওরফে জিম ছিল পাক অপারেটিভ। তার প্রতি ভাল লাগা, দৈহিক প্রলোভন থেকেই মাধুরীর এহেন পতন।

জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও এক হ্যান্ডলার মুদাসসর রাজা রানার নাম। এই ব্যক্তি যিনি তৎকালীন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বন্ধু ছিলেন। তিনি এই হানিট্র্যাপের সমন্বয় ঘটিয়েছিলেন। প্রথমে একজন মহিলা সাংবাদিকের মাধ্যমে মাধুরীর সঙ্গে যোগাযোগ, তারপর সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের একটি বিরল বই খুঁজে পেতে মাধুরীকে সাহায্য করে আস্থা অর্জন করেছিলেন জিম। সুফিবাদ প্রেমী মাধুরীর কাছে এই বইটি অমূল্য মনে হয়েছিল।

জামশেদের প্রতি আকৃষ্ট হয়ে মাধুরী গুপ্তাসিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করবেন, বেড়াতে যাবেন ইস্তানবুলে। তাঁর চিঠিপত্র প্রায়শই সুফিবাদ, রুমি এবং উর্দু সম্পর্কে আবর্তিত হত, যা জামশেদ কাজে লাগাতেন।

রানার নির্দেশে গুপ্তা ২০১০ সালের মার্চ মাসে জম্মু ও কাশ্মীর গিয়ে সেই রাজ্যের বার্ষিক পরিকল্পনা প্রতিবেদন এবং প্রস্তাবিত ৩১০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের বিবরণ সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। চার্জশিট অনুসারে, তদন্তকারীরা মাধুরীর জন্য পাকিস্তানি এজেন্টদের দ্বারা তৈরি করা দুটি ইমেল আইডিও খুঁজে পেয়েছিল। সেখান থেকে প্রায় ৭৩টি মেল উদ্ধার হয়েছিল।

শুধু তাই নয়, পাকিস্তানে থাকাকালীন মাধুরী গুপ্তা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন তথ্য ফাঁস করেছিলেন, হাই কমিশনের প্রতিটি কর্মচারী সম্পর্কে তথ্য প্রকাশ করেছিলেন এবং ভারতে যাওয়ার জন্য কিছু গোপন পথেরও সন্ধান দিয়েছিলেন আইএসআইকে।

মাধুরী গুপ্তাকে ২০১২ সালে প্রথমবারের জন্য অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ এবং ৫ নম্বর ধারায় অভিযুক্ত করা হয়। এর সর্বোচ্চ সাজা ছিল ১৪ বছরের জেল। প্রাথমিকভাবে তিনি ২১ মাস তিহার জেলে কাটিয়ে জামিন পান।

এরপর ২০১৮ সালে একটি সিটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে। ২০২১ সালের অক্টোবর মাসে ৬৪ বছর বয়সে মারা যান সুফি আর ঊর্দূ কবিতার প্রেমে পাগল বিশ্বাসঘাতক মাধুরী গুপ্তা।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00