হাসপাতাল চত্বরেই শিশুর মাথার ‘খুলি’ নিয়ে খেলছে কুকুর, হাড়হিম ঘটনা জবলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি :  ঘাসের উপরে পড়ে আছে মাথার খুলি। সেই কঙ্কালের খুলি নিয়ে খেলা করছে কুকুর। এমন হাড়হিম ঘটনা ঘটল মধ্যপ্রদেশের জবলপুরে। এই খুলি ভয়ঙ্কর এই দৃশ্য দেখে হতবাক নেটপাড়া। এই খুলি কোন প্রাপ্ত বয়স্কের নয়, বরং একটি শিশুর। তা নিয়ে শোরগোল শুরু এলাকায়। ঘটনাটি ঘটেছে জবলপুরের নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিকেল হাসপাতালের কাছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানার চেষ্টা করছে এখানে শিশুর মাথার খুলি কীভাবে এল। এই শিশুর পরিচয় জানতে মেডিকেল টেস্টও শুরু হয়েছে। এই মেডিকেল হোস্টেলের পেছনের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘাসের উপর পড়ে আছে একটি শিশুর মাথার খুলি। তা মুখে করে তুলে নিয়েছে একটি কুকুর। আশপাশেও আরও কুকর রয়েছে। মুখে তুলে নিয়ে ওই কুকুরটি মার দৌড়..। তা দেখে তাজ্জব হয়েছেন নেট নাগরিকরা। তাঁদের দাবি এখানে শিশুর খুলি কীভাবে এল তা তদন্ত করে দেখা হোক। এমন হাড়হিম দৃশ্যে আতঙ্কে বাসিন্দারা।

যদিও ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পরিচ্ছন্নতা কর্মীরা হোস্টেলের পিছনে মাথার খুলিটি পুঁতে রেখেছিল। কিন্তু পরে এটি কোন কারণে মাটি থেকে বেরিয়ে এসেছিল। আর তাতেই কুকুরগুলি খুঁজে পেয়েছিল ওই মাথাক খুলি। ইতিমধ্যেই মাথার খুলির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলা বিজেপি মন্ত্রীকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রেস্তোরাঁয় টেবিল না পেয়ে চটে লাল মন্ত্রী, সবক শেখাতে কী করলেন জানেন?

মন্দিরের দরজা না খোলায় পুরোহিতকে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি বিধায়কের পুত্র

“তোকে খুন করতাম, বাবা তাই পারলাম না”, পরিবারের অমতে কন্যার বিয়ে মানতে না পেরে আত্মঘাতী পিতা

বজরংবলীর জন্য ৫৬ ভোগের আয়োজন, নিবেদন করা হল পাঁচ হাজার কেজির লাড্ডু

ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

অপহৃত যুবককে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হামলায় নিহত পুলিশ কর্মী

‘কমল নাথের দিকে আঙ্গুল তুললে লাশের বন্যা বইবে’,কংগ্রেস বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]