Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক অবস্থায় সীতারাম ইয়েচুরি, কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চলছে শ্বাস-প্রশ্বাস

এখনও তিনি চিকিৎসকদের একটি বিশেষ দলের পর্যবেক্ষণে রয়েছেন। CPM পলিটব্যুরোরও সদস্য ইয়েচুরির সম্প্রতি ক্যাটাব়্যাক্ট সার্জারি হয়েছে। দলের জোট সংক্রান্ত সমস্ত বিষয় তিনিই সামলান।

Share:

নিজস্ব প্রতিনিধি: CPI-M-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক। তিনি এই মূহুর্তে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর ICU ইউনিটে ভর্তি রয়েছেন। এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বলে মঙ্গলবার তাঁর দল জানিয়েছে। জানা গিয়েছে, তাঁর শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ রয়েছে। তাই আপাতত ৭২ বছর বয়সী নেতা কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। তবে প্রবীণ বামনেতার অবস্থা খুবই সংকটজনক বলে জানিয়েছেন তাঁর দল।

নিউমোনিয়া সংক্রমণের জন্যে গত ১৯ অগস্ট থেকে তিনি AIIMS-এ চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বুকে সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে চিকিৎসাধীন রয়েছেন Sitaram Yechury। টুইটে একটি বিবৃতি জারি করে নেতার দল তাঁর স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছেন। তবে প্রথমে ইয়েচুরির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি কেউ জানতেই পারেনি। গত ২২ অগস্ট ছয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা জানিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। এমনকী ২৩ অগস্ট জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট নিয়ে নিজের কিছু বার্তাও পোস্ট করেছিলেন তিনি। ২৯ অগাস্টও আব্দুল গফুর নুরানির মৃত্যুতে শোকবার্তা জানান তিনি। কিন্তু তখনও তিনি হাসপাতালে ভর্তি।

এর পর ৩১ অগস্ট দলের তরফ থেকে ইয়েচুরির শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির কথা জানানো হয়। এখনও তিনি চিকিৎসকদের একটি বিশেষ দলের পর্যবেক্ষণে রয়েছেন। CPM পলিটব্যুরোরও সদস্য ইয়েচুরির সম্প্রতি ক্যাটাব়্যাক্ট সার্জারি হয়েছে। দলের জোট সংক্রান্ত সমস্ত বিষয় তিনিই সামলান। ১৯৯৬ সাল থেকে তিনি পি চিদম্বরমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দারিদ্র ঘোচানোর কাজ করে চলেছেন সীতারাম ইয়েচুরি। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল ১৯৭৫ সাল থেকে। তাই তাঁর অসুস্থতা রাজনৈতিক মহলে এক বিশাল ধাক্কা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00