Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

AIIMS ইয়েচুরির  দেহদানের সিদ্ধান্ত পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর পরে পরিবার ইয়েচুরির দেহ AIIMS -এ দান করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন সীতারাম ইয়েচুরির নিথর দেহ তাঁর বাড়িতে বসন্ত কুঞ্জের বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর আগামীকাল শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে নিয়ে আসা হবে তাঁর দেহ। আর সেখান থেকেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে দেহ দান করা হবে ইয়েচুরির। বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগে বহু বাম নেতার দেহ দান করেছে পরিবার। 

উল্লেখ্য, গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণের জেরে  অসুস্থ হয়ে পড়েছিলেন সীতারাম ইয়েচুরি। সেই সময়  সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। টানা ২৫ দিনের যুদ্ধ শেষ করে এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।   ইয়েচুরির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00