‘দেশ পর মেহেরবানি করো’, অমিত শাহের ইস্তফার দাবি তুলল উদ্ধব সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন শিবসেনা ইউবিটি নেতা বিধায়ক সঞ্জয় রাউত। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমতো বিদ্রূপ করে বলেন, অমিত শাহ নিজের পদ থেকে পদত্যাগ করলে দেশের প্রতি দয়া করা হবে। অমিত শাহকে আক্রমণের কারণ ২২ এপ্রিল মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর অমানবিক সন্ত্রাসী হামলা এবং অন্তত ২৮ জনের মৃত্যু। এই ঘটনায় সারা দেশে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

X-হ্যান্ডেলে করা সর্বশেষ পোস্টে সঞ্জয় রাউত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক কাজ হল সরকার তৈরি এবং ভেঙে দেওয়া। তিনি আরও দাবি করেছেন যে অমিত শাহ বছরের প্রতিটি দিন রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার কৌশল নির্ধারণে ব্যয় করেন। তাই তাঁর উচিত দেশের প্রতি দয়া করে পদত্যাগ করা।

রাউৎ লিখেছে, “ইস্তফা দিয়ে দিন! আপনার সারা সময় তো সরকার গঠন করতে আর ভাঙতেই চলে যায়। রাজনৈতিক বিরোধীদের শেষ করতে বছরের ৩৬৫ দিন আপনার মস্তিষ্ক ব্যস্ত থাকে। মানুষের সুরক্ষা রামের উপর ছেড়ে দিয়েছেন। এবার রামও ক্লান্ত হয়ে পড়েছেন। তাই পদত্যাগ করুন। দেশের প্রতি দয়া করুন।” অমিত শাহ, জাতিসংঘ এবং বিজেপির অফিসিয়াল X হ্যান্ডেলগুলিকে ট্যাগও করেছেন সঞ্জয় রাউত।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে সন্ত্রাসীরা গুলি চালালে কমপক্ষে ২৮ জন পর্যটক প্রাণ হারান। অনেকে আহত হন। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর এটিই সবচেয়ে মারাত্মক আক্রমণ। আইএসআই-সমর্থিত লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন  দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। ১৯৯০-এর দশকে কাশ্মীরে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার পর থেকে এটিই পর্যটকদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।

 

২২ এপ্রিলের নক্কারজনক ঘটনা উস্কে দিয়েছে ২০০০ সালের মার্চ মাসে অনন্তনাগ জেলার চিত্তিসিংপোরায় সংঘটিত গণহত্যার স্মৃতিকে। সেখানে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের ভারত সফরের মাত্র কয়েকদিন আগে শিখ সম্প্রদায়ের ৩৬ জন সদস্যকে হত্যা করা হয়েছিল।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]