দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে রেখা গুপ্ত, বৃহস্পতিতে শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। রাজধানীর মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দিল্লির নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠকেই তাঁকে পরিষদীয় দলনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে। আগামিকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা গুপ্ত।  

সদ্য সমাপ্ত নির্বাচনে দীর্ঘ ২৭ বছর বাদে রাজধানী শাসনের ভার ফিরে পেয়েছে পদ্ম শিবির। দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ২২টি আসন। ২৭ বছর বাদে জেতা দিল্লির কুর্সিতে কাকে বসানো হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। তার মধ্যে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। নয়া দিল্লি আসনের বিধায়ক আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে। এছাড়া জনকপুরী আসন থেকে জয়ী আশিস সুদের নাম নিয়েও চর্চা চলছিল। যিনি আবার বিজেপি শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া রোহিনীর বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, মালবীয় নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি তথা আরএসএসের শীর্ষ পদাধিকারী জিতেন্দ্র মহাজন ও উত্তমনগরের বিধায়ক পবন শর্মার নাম নিয়েও জোর জল্পনা চলছিল।

মাঝে এও শোনা যাচ্ছিল আপের মহিলা ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কোনও মহিলা মুখকে বেছে নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবারের ভোটে পদ্ম শিবিরের হয়ে যে ৪৮ জন বিধায়ক হয়েছেন তার মধ্যে মহিলা মাত্র চার জন। ওই চার জন হলেন, ‘নীলম পহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়। এদের মধ্যে দুজনের নাম মুখ্যমন্ত্রীর পদের জন্য ভেসে উঠেছিল। প্রথমজন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। যিনি বণিক সমাজের প্রতিনিধি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই সমাজের প্রতিনিধি ছিলেন। রেখা গুপ্তের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন গ্রেটার কৈলাশ থেকে নির্বাচিত শিখা রায়ও। যিনি আপের সৌরভ ভরদ্বাজকেও হারিয়ে জিতেছেন। তবে সবাইকে টেক্কা দিয়েছেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। এদিন পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। 

মুখ্যমন্ত্রীকে চড় মারার জের, সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]